News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীর ওয়েটিংলিস্টের যাত্রীদের এবার গন্তব্যে পৌঁছে দেবে এয়ার ইন্ডিয়ার বিমান
Image

রাজধানীর ওয়েটিংলিস্টের যাত্রীদের এবার গন্তব্যে পৌঁছে দেবে এয়ার ইন্ডিয়ার বিমান

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : রাজধানী এক্সপ্রেসে ওয়েটিংলিস্টের যাত্রীদের জন্য এবার আসছে মহারাজা| টিকিট কনফার্ম না হলেও সামান্য কিছু বাড়তি টাকার বিনিময়ে গন্তব্যে পৌঁছে দেবে এয়ার ইন্ডিয়ার বিমান| তবে ওই রুটে এয়ার ইন্ডিয়ার পরিষেবা থাকাটা বাঞ্ছনীয়|
এয়ার ইন্ডিয়া এবং আইআরসিটিসি যৌথভাবে কয়েক সপ্তাহের মধ্যে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বনি লোহানি| এই নয়া পরিকল্পনায় রাজধানীর প্রতিটি ক্লাসের ওয়েটিংলিস্টে থাকা যাত্রীদের এয়ার ইন্ডিয়ার বিমানে টিকিটের সুযোগ দেওয়া হবে| আইআরসিটিসির মাধ্যমে এই টিকিট দেওয়া হবে| তবে রাজধানীর এসি ফার্স্ট ক্লাসের ওয়েটিংলিস্টে থাকা কোনও যাত্রী যদি এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা করতে চান, তাহলে তাঁর বাড়তি ভাড়া লাগবে না| সেকেন্ড ও থার্ড এসি ক্লাসের যাত্রীদের এক্ষেত্রে বাড়তি ২০০০ টাকা পর‌্যন্ত লাগতে পারে বলে আশা প্রকাশ করেছেন লোহানি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top