News Flash

  • Home
  • Uncategorized
  • দুই দেশের দূরত্ব নিরসনে তত্পর চিন সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
Image

দুই দেশের দূরত্ব নিরসনে তত্পর চিন সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

pranab mukherjeeবেজিং, ২৬ মে (হি.স.) : ভারত-চিন দূরত্ব নিরসনে তত্পর চিন সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| চারদিনের িচন সফরের তৃতীয় দিনে বৃহস্পতিবার পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন প্রণব মুখোপাধ্যায় | সেখানে তিনি বলেন, প্রতিবেশীদের মধ্যে নানা বিষয়ে ঠোকাঠুকি লাগতেই পারে| তবে সভ্যতার জ্ঞান দিয়ে সমস্যাগুলির সমাধান করতে হবে, যাতে উভয় দেশই উপকৃত হয়| দুই দেশের দূরত্ব নিরসনে আটটি উপায় বাতলে তিনি বলেন, কোনও সমস্যা দেখা দিলে এই আট স্মম্ভ দুই দেশকে পথ দেখাতে পারে |
এদিন তিনি বলেন, উন্নয়নের জন্য রাজনৈতিক সমঝোতা ও যোগাযোগ জরুরি| শুধু শীর্ষ স্তরেই যোগাযোগে থেমে থাকলে চলবে না| প্রাদেশিক সরকারগুলোও যাতে মতামত বিনিময় করতে পারে তাও দেখতে হবে| দুই দেশের যুবকদের মিলিত হওয়ার সুযোগ দিতে হবে| খেলা, উত্সব, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তারা যেন কাছাকাছি আসতে পারে| যৌথ উদ্যোগে সিনেমা বানানো, উত্সবের সময় সাংস্কৃতিক বিনিময় করতে হবে| হিন্দু তীর্থক্ষেত্রে কৈলাস মানস সরোবর রয়েছে চিনে| বহু হিন্দু সেখানে আসেন| অপরদিকে অনেক বৌদ্ধ তীর্থক্ষেত্র রয়েছে ভারতে| চিনা বৌদ্ধরা সেখানে যান| এই যাতায়াতের সুযোগ আরও বাড়াতে হবে|
বৃহস্পতিবার ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা (মৌ) স্বাক্ষর করেছে চিনের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান| পিকিং বিশ্ববিদ্যালয়ে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি| বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বাংলা সািহত্যের ওপর একাধিক বই দান করেছেন রাষ্ট্রপতি |

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top