News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সমালোচনার জবাবে বাবার হয়ে ব্যাট ধরলেন ছোটা বচ্চন
Image

কংগ্রেসের সমালোচনার জবাবে বাবার হয়ে ব্যাট ধরলেন ছোটা বচ্চন

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : মোদি সরকারের দুবছর পূর্তি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের যোগ দেওয়া নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দিলেন তারকা পুত্র অভিষেক বচ্চন| তাঁর বাবা কোনও রাজনৈতিক অনুষ্ঠানে নয়, যোগ দিচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে| এ ব্যপারে স্পষ্ট করে দিলেন ছোটা বচ্চন| হাউসফুল ৩ সিনেমার প্রোমোশনে এসে তিনি বলেন, বাবা কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না| তিনি অনুষ্ঠানে শিশুকন্যাদের শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবেন| আমি মনে করি এর মধ্যে কোথাও রাজনীতি নেই|
উল্লেখ্য, আগামী ২৮ মে দিল্লিতে মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান| সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা অমিতাভ বচ্চনের| পানামা নথিতে নাম জ়ডানোর পরেও কেন অমিতাভকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই প্রশ্নও তোলা হয়েছে কংগ্রেসের তরফে| আর তার পরিপ্রেক্ষিতেই বাবার হয়ে ব্যাট ধরলেন ছোটা বচ্চন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top