News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের গুলিতে রক্তাক্ত নিরীহ গ্রামবাসী, অগ্ণিগর্ভ সোনামুড়া সীমান্ত
Image

বিএসএফের গুলিতে রক্তাক্ত নিরীহ গ্রামবাসী, অগ্ণিগর্ভ সোনামুড়া সীমান্ত

BSF TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ ফের সীমান্তে বিএসএফের গুলিতে মারাত্মক জখম হয়েছে এক গ্রামবাসী৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা সোনামুড়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে৷ গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুফিজুল রহমান (৩৫)৷ বাাড়ী সোনামুড়া থানার অদীন কালপানিয়া গ্রামে৷
সংবাদে প্রকাশ পাচারকারী সন্দেহে বিএসএউ এর গুলিতে জখম হয়েছেন ঐ কৃষক৷ মঙ্গলবার কাকভোরে সীমান্তপুর সোনারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে৷ মুফিজুলের গায়ে বিএসএফের ছোড়া দুটি গুলি লাগে৷ আশঙ্কা জনক অবস্থায় মুফিজুল রহমান জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোনারপুর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী৷
এদিন সকালে সীমান্তবর্তী সোনারপুর গ্রামে পাঁচ নম্বর সীমান্ত পিলার এলাকায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত বিএসএফ তাকে দাঁড়ানোর নির্দেশ দেয়৷ কিন্তু, এই যুবক বিএসএফের কথা কর্ণপাত না করে বাংলাদেশের সীমান্তের দিকে দৌড় শুরু করে৷ তৎক্ষনাৎ কর্তব্যরত বিএসএফ পাচারকারী সন্দেহে ওই যুবকের লক্ষ্যে গুলি ছুড়তে থাকে৷ বিএসএফের ছোড়া বুলেট যুবকের পায়ে লাগে৷ ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে৷ সীমান্তে গুলির শব্দ শুনে আশপাশের এলাকার লোকজন ছুটে যায়৷ তারা গুলিবিদ্ধ যুবককে সনাক্ত করে৷ এই ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখানে বিএসএফের জওয়ানদের সঙ্গে গ্রামবাসীদের তুমুল বাকবিতন্ডা শুরু হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ৷ পুলিশ জখম যুবককে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে পাঠিয়ে দেয়৷ শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় সেখান থেকে মুফিজুলকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতলে তার চিকিৎসা চলছে৷
সীমান্তে বিএসএফের গুলিত মুফিজুলের জখম হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা সীমান্ত অগ্ণিগর্ভ হয়ে ওঠে৷ ঘটনাস্থলে ছুটে যান বিএসএফের পদস্থ আধিকারীকরা্য৷ মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী৷ গ্রামবাসীদের অভিযোগ গুলিবিদ্ধ মুফিজুল একজন সাধারণ কৃষক৷ জমিতে কৃষিকাজের উদ্দেশ্যেই এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়েছিল মুফিজুল৷ কিন্তু, বিএসএফ পাচারকারী তক্মা দিয়ে তাকে গুলি করে৷ এদিকে, বিএসএফের অভিযোগ মুফিজুল পাচার বাণিজ্যের সাথে যুক্ত৷ এর আগেও পাচার বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ এদিন সকালে পাচারের উদ্দেশ্যেই মুফিজুল কালাপানিয়া থেকে সোনারপুর গ্রামে ছুটে যায়৷ সীমান্তে ঘোরাফেরার সময় কর্তব্যরতম জওয়ানদের সন্দেহ হয়৷ তারা মুফিজুলকে দাঁড়ানোর নির্দেশ দেয়৷ কিন্তু, তা কর্ণপাত না করে বাংলাদেশ সীমান্তের দিকে দৌঁড়াতে থাকে৷ আর তখনই বিএসএফ জওয়ানরা গুলি চালাতে বাধ্য হয়৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top