নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বিদ্যুৎ নিগমের দায়িত্বজ্ঞানহীন মনোভাবকে কেন্দ্র করে দক্ষিণ রামনগর রামসুন্দর নগর এলাকার মানুষজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনার কারণে যে কোন সময় ঐ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, গত চার-পাঁচদিন এলাকায় রামনগর রামসুন্দর নগর এলাকার বেশ কয়েকটি বিদ্যুতের খঁুটিতে সটসার্কিট হয়ে রয়েছে৷ ঐসব খঁুটিতে টেস্টার স্পর্শ করলে জ্বলে উঠে৷ তাতে সহজেই অনুমেয় কেউ অসাবধানতাবশত বিদ্যুতের খঁুটি স্পর্শ করলে পরিণতি কি ঘটবে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ শুধু মানুষেরই নয় ছাগল, গরু, কুকুর সহ অন্যান্য প্রাণীরাও অনেক বিদ্যুতের খঁুটিতে স্পৃষ্ট হয়ে থাকে৷ বিদ্যুতের খঁুটিগুলো সটসার্কিট হয়ে থাকার খবর স্থানীয় লোকজনদের তরফে একাধিকবার বিদ্যুৎ নিগমের অফিসকে জানানো হয়েছে৷ কিন্তু বিদ্যুৎ নিগমের কর্মীরা এবিষয়ে কর্ণপাত করছে না৷ স্বাভাবিক কারণেই দক্ষিণ রামনগরের রামসুন্দর নগর এলাকায় যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে৷ আর এর জন্য দায়ী থাকতে হবে বিদ্যুৎ নিগমকেই৷ কেননা বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনা ও অসাবধানতার কারণেই বিদ্যুতের খঁুটিগুলি দীর্ঘদিন ধরে শর্টসার্কিট হয়ে রয়েছে৷
খঁুটিতে সর্টসার্কিট, বেহদিশ নিগম, ক্ষুব্ধ রামনগরবাসী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















