News Flash

  • Home
  • Uncategorized
  • খঁুটিতে সর্টসার্কিট, বেহদিশ নিগম, ক্ষুব্ধ রামনগরবাসী
Image

খঁুটিতে সর্টসার্কিট, বেহদিশ নিগম, ক্ষুব্ধ রামনগরবাসী

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বিদ্যুৎ নিগমের দায়িত্বজ্ঞানহীন মনোভাবকে কেন্দ্র করে দক্ষিণ রামনগর রামসুন্দর নগর এলাকার মানুষজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনার কারণে যে কোন সময় ঐ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, গত চার-পাঁচদিন এলাকায় রামনগর রামসুন্দর নগর এলাকার বেশ কয়েকটি বিদ্যুতের খঁুটিতে সটসার্কিট হয়ে রয়েছে৷ ঐসব খঁুটিতে টেস্টার স্পর্শ করলে জ্বলে উঠে৷ তাতে সহজেই অনুমেয়  কেউ অসাবধানতাবশত বিদ্যুতের খঁুটি স্পর্শ করলে পরিণতি কি ঘটবে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ শুধু মানুষেরই নয় ছাগল, গরু, কুকুর সহ অন্যান্য প্রাণীরাও অনেক বিদ্যুতের খঁুটিতে স্পৃষ্ট হয়ে থাকে৷ বিদ্যুতের খঁুটিগুলো সটসার্কিট হয়ে থাকার খবর স্থানীয় লোকজনদের তরফে একাধিকবার বিদ্যুৎ নিগমের অফিসকে জানানো হয়েছে৷ কিন্তু বিদ্যুৎ নিগমের কর্মীরা এবিষয়ে কর্ণপাত করছে না৷ স্বাভাবিক কারণেই দক্ষিণ রামনগরের রামসুন্দর নগর এলাকায় যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে৷ আর এর জন্য দায়ী থাকতে হবে বিদ্যুৎ নিগমকেই৷ কেননা বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনা ও অসাবধানতার কারণেই বিদ্যুতের খঁুটিগুলি দীর্ঘদিন ধরে শর্টসার্কিট হয়ে রয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top