News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ নিগমের গাফিলতিতে দুই ঘন্টা আতঙ্কে কাটালানে তেলিয়ামুাড়র একাংশ এলাকার জনগণ
Image

বিদ্যুৎ নিগমের গাফিলতিতে দুই ঘন্টা আতঙ্কে কাটালানে তেলিয়ামুাড়র একাংশ এলাকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ মে৷৷ তেলিয়ামুড়া বিদ্যুৎ দফতরের গাফিলতির ফলে দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাবৎ আতঙ্কের মধ্যে দিয়ে কাটাল পুর বাসীরা৷ ঘটনাটি উঠেছে তেলিয়ামুড়া পুর পরিষদের ৩নং ওয়ার্ডের শিববাড়ীর আনন্দ মার্গ সুকল সংলগ্ণ এলাকায়৷
সোমবার বিকেল অনুমানিক সাড়ে চারটে নাগাদ ওই এলাকার একটি বৈদ্যুতিক তার আচমকা ছিড়ে পরে যায়৷ মুহূর্তের মধ্যে আশ পাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করে নিরাপদ আশ্রয়ে চলে গিয়ে প্রাণ বাঁচান৷ বিদ্যুতিক তারটি ছিড়ে যাওয়ার কারন হিসাবে সংবাদে জানা যায়, জাতীয় সড়কের ডান পাশেই একটি এড বিজ্ঞাপন কোম্পানীর বড় ধরনের সাইন বোর্ড লাগানো ছিলো৷ সাইন বোর্ডের গোড়া থেকে মাটি সরে গিয়ে বোর্ডের একটি অংশ তারের উপরে পরে৷ আর তাতে করেই এই ধরনের বিপত্তি বলে এলাকাবাসীদের অভিযোগ৷ এদিকে বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পরে থাকলেও বিদ্যুৎ কর্মীরা যথা সময়ে ঘটনা স্থলে আসা তো দূরের কথা একটি মৃহুত্বে জন্যে এলাকাবাসীদের তরফে যাওয়া ফোনটি পর্যন্ত রিসিভ করে নি বলে অভিযোগ৷ ফলে দীর্ঘ প্রায় ঘন্টা দুয়েক বৈদ্যুতিক তারটি রাস্তার মধ্যে পরে থাকে৷ পথ চলতি মানুষেরা বিকল্প পথ না থাকায় দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হয়েছে অভিযোগ৷ পরে অবশ্য এলাকাবাসীদের দাবড়াসি খেয়ে বিদ্যুৎ ছিন্ন করতে বাধ্য হয় বিদ্যুৎ দফতর৷
এদিকে একাংশ এলাকাবাসীদের মধ্যে থেকে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে, পুর এলাকা এমন আরো বিজ্ঞাপন কোম্পানীর সাইন বোর্ড বিপদ জনক অবস্থায় পরে রয়েছে৷ যে কোন সময় বড় ধরনে বিপত্তি ঘটতে পারে৷ দাবী উঠেছে অবিলম্বে সংশ্লিষ্ট দফতর যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top