News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে ধস চাপায় নিহত সুকলছাত্রী, গুরুতর আরও দুই
Image

অমরপুরে ধস চাপায় নিহত সুকলছাত্রী, গুরুতর আরও দুই

Amarpurনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ অমরপুরের ক্ষুদিরাম পল্লিতে বসতঘরে ধস চাপায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ একই ঘরে অপর দুই ছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে৷ মৃত ছাত্রীর নাম প্রভারাণী জমাতিয়া৷ আহত দুই ছাত্রীর নাম হল প্রজতি রিয়াং (১২) এবং কবিরুং রিয়াং (১২)৷ তাদেরকে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, অমরপুরের ক্ষুদিরামপল্লীর তিন নং ওয়ার্ডের তাতন ভৌমিকের বাড়িতে ভাড়া থাকত তিন সুকল ছাত্রী৷ এরা একই ঘরে থাকতো৷ গতকাল থেকে অবিরাম বর্ষণে ঐ ঘরের পাশে রাস্তার পেলাসিটিং ভেঙ্গে মাটি ধসে পড়ে ঐ ঘরটিতে৷ ফলে ঘরের ভিতরেই ধস চাপা পড়ে তিন ছাত্রী৷ ঘটনা শনিবার ভোর চারটা নাগাদ৷ টের পয়ে বাড়ির মালিক তাতন ভৌমিক সঙ্গে সঙ্গে দৌঁড়ে যান বীরগঞ্জ থানায়৷ পুলিশ এবং দমকল বাহিনীকে ঘটনার খবর জানান৷ খবর পেয়ে সাথে সাথে দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ বিধবস্ত ঘরের ভিতর থেকে তিন ছাত্রীর দেহ উদ্ধার করা হয়৷ তাদের মধ্যে প্রভারাণী জমাতিয়া অচৈতন্য অবস্থায় ছিল৷ তাদেরকে অমরপুর হাসপতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রভারাণী জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করেন৷ অপর দুই ছাত্রী কবিরুং রিয়াং ও প্রজতি রিয়াংয়ের অবস্থা সংকটজনক হওয়ায় অমরপুর হাসপাতাল থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে৷ এদিকে, ঘটনার খবর পেয়ে অমরপুরের এসডিএম অরুণ কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান৷ তারা ঘটনাস্থলও পরিদর্শন করেন৷ মৃত ছাত্রী প্রভারাণী জমাতিয়ার পরিবারকে আপদকালীন সাহায্য হিসেবে দশ হাজার টাকা এবং আহত দুই ছাত্রীর চিকিৎসার জন্য প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়৷ তাদের চিকিৎসা সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়৷ ধস চাপায় ছাত্রীর মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, সুকলের শিক্ষকরা মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যান৷ তারা গভীর শোক জ্ঞাপন করেন৷ মৃত ছাত্রীর পরিবার শোকবিহ্বল হয়ে পড়েছে৷ সুকলের শিক্ষকরা জানিয়েছেন প্রভারাণী ভাল ছাত্রী হিসেবেই সকলের কাছে পরিচিত ছিল৷ তার মর্মান্তিক মৃত্যুতে গোটা সুকল শোকস্তব্ধ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top