News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত তিন জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত তিন জন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, তেলিয়ামুড়া, ২০ মে৷৷ কৈলাসহর থেকে ৮২ মাইল যাবার পথে দ্রুত গতিতে আসা একটি বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা৷ তার নাম নাইসিং হালাম (৫৫)৷ বাড়ি নালকাটার ফলনজয় সিং পাড়ায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ কৈলাসহর রোড দিয়ে আসা টিআর-০২-বি-৯৩১৮ নম্বরের একটি ডিসকোভার বাইক ধাক্কা দেয় মহিলাকে৷ ফলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে প্রাণ হারান তিনি৷ এই ঘটনায় পুলিশ বাইকটি আটক করেছে৷ গ্রেপ্তার করা হয়েছে বাইকের চালক মুজিব আলীকে৷ একটি মামলা নেওয়া হয়েছে কৈলাসহর থানায়৷
এদিকে, শুক্রবার সকালে সড়ক দূর্ঘটনায় গুরুতর জখম দুজন৷ দূর্ঘটনাটি ঘটেছে সাব্রুমে৷ াতারা হলেন নরায়ন নমঃ এবং রামু নমঃ৷ এদিন আগরতলা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই ভাই৷ চড়িলামে তাদের ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিলোনীয়া থেকে আসা একটি বাসের৷ আশঙ্কাজনক অবস্থায় আহত দুই ভাইকে জি বি হাসপাতালে নিয়ে আসা হয়৷ চোট গুরুতর হওয়ায় তাদেরকে বহিঃরাজ্যে রেফার করা হয়৷ এদিকে সাব্রুম থানার পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ একটি মামলা নেওয়া হয়েছে৷
তেলিয়ামুড়ার করইলং-এ লরির ধাক্কায় বাইসাইকেল নিয়ে ছিটকে পরায় চালককে না পেয়ে নিরীহ সহ চালককে আটক করে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে স্থানীয় উত্তেজিত জনতা৷
চালকের পাপের বোঝা বইতে হল সহ চালককে৷ দুর্ঘটনার পর চালককে না পেয়ে সহ চালককে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে উত্তেজিত জনতা৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়৷ জানা যায়, এএস০১-একসি-৫০৯২ নম্বরের একটি লরি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়৷ তাই বাইসাইকেল নিয়ে এক যুবক ছিটকে পড়ে যায়৷ অবশ্য বাইসাইকেল চালক জখম হয়নি৷ লরি চালক ঘটনার পর পালিয়ে যায়৷ উত্তেজিত জনতা চালককে না পেয়ে সহ চালককে আটক করে নির্মমভাবে পিটিয়ে জখম করে৷ আহত সহ চালকের নাম শ্যামল দাস৷ তাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ হাত পা ব্যান্ডেজ করে তাকে হাসপাতালে চিকিৎসা চলছে৷ টাকা পয়সার অভাবে তার উপযুক্ত চিকিৎসা হচ্ছে না৷ গাড়ির চালক এখনো পর্যন্ত হাসপাতালে এসে খোঁজ নেয়নি৷ আহত সহ চালকের বাড়িও তেলিয়ামুড়া এলাকাতেই৷ তার বাড়ির লোকজনরাও ঘটনা সম্পর্কে কিছুই জানেন না৷ ফলে আহত যুবকটির উপযুক্ত চিকিৎসা নিয়ে সমস্যা দেখা দিয়েছে৷
দুর্ঘটনার পর সহ চালককে পিটিয়ে জখম করায় মূল অভিযুক্ত বিপ্লব মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top