নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া,১৯ মে৷৷ এক নাবালিকাকে অপহরণ, ধর্ষণ, ভয় দেখানো ও পক্সো আইনের চার ধারায় দোষী সাব্যস্ত হল সোনামুড়ার এক যুবক৷ সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ শুভাশিষ শর্মা রায় আনোয়ার হুসেন মৈশান নামের ঐ যুবকে দোষী সাব্যস্ত করেন৷ বৃহস্পতিবার হবে সাজা ঘোষণা৷
২০১৫ সালের ২৮ মে জানুয়ারী৷ সুকলে আসার পথে সোনামুড়ার রেইনবো ক্লাব সংলগ্ণ এলাকা থেকে অপহরণ হয় ঐ নাবালিকা৷ জোড়পূর্বক অপহরণ করে ধর্ষন ও বিয়ের নাটক মঞ্চস্থ করে অভিযুক্ত আনোয়ার৷ গোটা ঘটনাটা ভিডিও রের্কডিং করে রাখা হয়৷ ভয় দেখানো হয় কাউকে কিছু না বলার৷ যদি ব্যাতিক্রম হয় তাহলে ঐ ভিডিও রের্কডিং ইনটারনেটে ছেড়ে দেওয়ার হুমকী নাবালিকা মেয়েটিকে দিয়েছিল আনোয়ার৷ প্রথম অবস্থায় মেয়েটি ভয়ে কাউকে কিছু না বললেও, পরবর্তী সময় তা জানতে পেরে ২৪/২/১৫ তারিখে সোনামুড়া থানায় মামলা করেন নাবালিকার মা৷ সোনামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে৷ প্রেরণ করা হয় আদালতে৷ ভারতীয় দন্ডবিধী ৩৩৬, ৩৭৬, (২), ৫-৬ ধারা ও প্রটেকশন অফ চিলড্রেন্স সেক্সসোয়েল অফেন্স আইনের ধারায় আদালতে আনোয়ারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলাটির তদন্তকারি অফিসার সোনামুড়া থানার এসআই আশালতা দেবনাথ৷ ১৪ জন সাস্তীর সাক্ষ্য বাক্য শেষে বুধবার সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আনোয়ারকে দুষী সাব্যস্ত করেছে বলে জানিয়েছেন মামলাটির স্পেশাল পিপি সরদেন্দু চক্রবর্তী৷
জেলে রেখেই এতদিন বিচার কার্য সম্পন্ন হয়েছে অভিযুক্তের৷ সমাজে এধরনের ঘটনা হ্রাসে আদালত আনুয়ারকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেবে বলেই আশাবাদি সরদেন্দু বাবু৷ পিসিএসও আইনে সোনামুড়ার এই মামলাটি প্রথম বলে দাবি করেন বরিষ্ট আইন জীবি সরদেন্দু চক্রবর্তী৷
ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ আরও দুই অভিযুক্তের মধ্যে এখনো ফেরার এক অভিযুক্ত৷ মামলাটির এপিপি ছিলেন সঞ্জীৎ চক্রবর্তী, আইনজীবি রঘুনাথ মুখাজী বাদি পক্ষের উকিল ছিলেন৷ আগামী পক্ষে ছিলেন বরিষ্ট আইনজীবি পিযুষ বিশ্বাস সমেত, আইনজীবি কাজল দাস, মানিক কুমার সাহারা৷
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত যুবক, আজ সাজা ঘোষণা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















