News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় ধর্মনগরে ২০০ জন ত্রাণ শিবিরে,খোয়াইয়ে বজ্রাঘাতে হত দুই, জখম পাঁচ
Image

বন্যায় ধর্মনগরে ২০০ জন ত্রাণ শিবিরে,খোয়াইয়ে বজ্রাঘাতে হত দুই, জখম পাঁচ

Exif_JPEG_420নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ধর্মনগর,১৭ মে৷৷ ঝড়,বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে৷ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধর্মনগরে৷ এদিকে, বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত হয়েছে খোয়াইয়ের বেহালাবাড়িতে৷ বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রবল বর্ষণ চলাকালীন সময়েই আচমকা বজ্রপাতে খোয়াই বেহলাবাড়ি কৃষ্ণপাড়ায় দুইজনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন পাঁচজন৷ রেগার মাটি কাটার কাজ করার পর ২৫ জন রেগা শ্রমিক একত্রে বিশ্রাম করছিলেন তখন৷ আচমকা বাজ পড়ায় সকলেই মূর্ছিয়ে পড়েন৷ বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুকল পড়ুয়া দিপুল দেববর্মা, বয়স ১৪ এবং বাসনা দেববর্মা, বয়স ৪০৷ গুরুতর আহত হন মোট ৫ জন৷ এদের সকলকেই প্রথমে বেহালাবাড়ি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ আহতরা হলেন শিলারানি দেববর্মা, সুজাতা দেববর্মা, শালকা দেববর্মা, প্রীতিরানি দেববর্মা, এবং নিরুবালা দেববর্মা৷ তবে সুজাতা দেববর্মা, নিরুবালা দেববর্মার চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে৷ তবে গুরুতর আহতদের মধ্যে থেকে পরবর্তী সময় শিলারানি দেববর্মা, শলাকা দেববর্মা এবং প্রীতিরানি দেববর্মাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷
ঘটনার বিবরণ দিতে গিয়ে অল্পেতে রক্ষা পাওয়া অন্যান্য রেগা শ্রমিকরা জানালেন কি বীভৎস ছিল ঐ কতটুকু সময়৷ খোয়াই মহকুমার রতনপুর, মনাইছণার পর এবার বেহালাবাড়িতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা মানুষের মনে ভীতির সঞ্চার করছে৷ বুধবারের ঘটনায় চোখের পলকেই একে একে দুজন সঙ্গীকে হারালেন রেগা শ্রমকরা৷ কিছুক্ষণ সময় সম্পূর্ণ অচৈতন্য ছিলেন সকলেই৷ মুহূর্তেই কত বড় বিপদ মাথার উপর দিয়ে চলে গেল৷ এখনো কেউ কেউ ভীত, কেউ কেউ স্তম্ভিত, কেউ কেউ বাকরুদ্ধ৷ এর মধ্যেই প্রতিনিধির সামনে তুলে ধরলেন আতঙ্কে ভরা মুহূর্তের কথা৷ পাশেই আহতদের আত্মীয়স্বজনরা তাদের আপনজনের কাছে, তাদের প্রাণ বাঁচাতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন৷ কেউ কেউ মৃতদেহকে আগলে পড়ে আছেন৷ অত্যন্ত রোমহর্ষক৷
এদিকে, ঘটনার খবর পেয়েই চাম্পাহাওড় থানার পুলিশ সহ খোয়াই জেলাশাসক অপূর্ব রায়, খোয়াই মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী সহ জেলা ও মহকুমা প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান৷ মহকুমা শাসকের তত্ত্বাবধানে আহতদের সঠিক সময়ে চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়৷ সে সাথে সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী৷ মর্মান্তিক এই ঘটনায় বেহলাবাড়িতে শোকের ছায়া নেমে আসে৷
এদিকে, মঙ্গলবার ও বুধবার সকালের বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধর্মনগরে৷ শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে৷ বন্যা কবলিত এলাকার প্রায় দুইশ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ রেলওয়ে কলোনী বস্তি, রাজবাড়ী, নয়াপাড়া, শিববাড়ি প্রভৃতি এলাকায় আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা৷ এদিকে, প্রশাসনের তরফ থেকে একটি প্রতিনিধি দল বন্যা কবলিত এলাকা সফর করেছে৷ খোঁজ খবর নিয়েছেন৷ বন্যা দুর্গতরা অভিযোগ করেছেন, ড্রেনের জল নিস্কাশনের কোন সঠিক ব্যবস্থা নেই৷ তাই বৃষ্টির জল জমে গিয়েছে৷ একই সঙ্গে নিম্নাঞ্চলের অলিগলির রাস্তাগুলিতে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে৷ একদিনের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়ে যায় তাহলে বর্ষা পুরোপুরিভাবে রাজ্যে জাকিয়ে বসলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top