News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে খোয়াইয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

জলে ডুবে খোয়াইয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

BABY KHOWAIনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ মে৷৷ জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর৷ রুবেল মুন্ডা  নামে ৬ বছরের ঐ শিশু বাঁধ থেকে পা ফককে গভীর জলে পড়ে যায়৷  পরিবারের লোকজনের অলক্ষ্যে দুর্ঘটনাটি হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব  হয়নি৷  ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক সাতটা নাগাদ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায়৷ মৃত শিশুর বাবার নাম ধনিরাম মুন্ডা৷ ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন শিশুটির মা ৷ মা ও শিশুকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে৷ কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে শিশুটির মা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন৷ জানা গেছে, মঙ্গলবার সকালে এক সাথেই খাওয়া-দাওয়া করেন মা-ছেলে৷  কিন্তু তারপরই সবার অলক্ষ্যে এলাকার একজন লোকের পিছু নেয় শিশুটি৷  ঐ লোকটি গবাদি পশু চড়াতে যান বাঁধের আশপাশ এলাকায়৷ কিন্তু তারপর লোকটি ফিরে আসলেও শিশুটি বাড়ি ফিরেনি৷ তারপরই টনক নড়ে পরিবারের লোকজনের৷ খোঁজ নিয়ে জানা যায়, বাঁধের পাশেই শেষবার দেখা গিয়েছিল রুবলেকে৷  তারপর সে বাঁধের জলেই মৃত শিশুটির দেহের সন্ধান মিলে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top