News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় টিম
Image

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ উদয়পুর গোমতী জেলা হাসপাতালের সার্বিক পরিষেবা খতিয়ে দেখতে মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে আসেন ডাইরেক্টর অফ আরআরসি-এনসি এন্ড ফরমার  এডিভিশন হেলথ নর্থ ইস্টার্ন  কাউন্সিল,  ড বামিন তাদা এর নেতৃত্বে ৪ সদস্যক কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ হাসপাতাল পরিদর্শন শেষে ডা হাসপাতালের পরিষেবা সন্তোষজনক বলেই মন্তব্য করেন৷ তবে পরিষেবাকে আরো উন্নত করতে পরামর্শ দিয়ে গেছেন৷ প্রসঙ্গত গত কিছুদিন পূর্বে ত্রিপুরার মধ্যে একমাত্র গোমতী জেলা হাসপাতালেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের  উদ্যোগে কায়া প্রকল্পে ৫ হাসপাতালের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের জন্য ও রোগীদের সুষ্ঠ পরিষেবা প্রদান করার ফলে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পান৷ এই টাকার বর্তমানে হাসপাতালের উন্নয়নে কিভাবে ব্যয় হচ্ছে তা সরেজমিনে  খতিয়ে দেখতেই মঙ্গলবার কেন্দ্রীয় দল গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top