News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে তছনছ বক্সনগরের স্বাস্থ্যকেন্দ্র সহ বহু বাড়ি ঘর
Image

ঝড়ে তছনছ বক্সনগরের স্বাস্থ্যকেন্দ্র সহ বহু বাড়ি ঘর

cycloneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবুদের থাকার ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা কেন্দ্রের ঘর, নার্সদের বাথরুমের ছাউনি ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়েছে৷ ডাক্তারবাবুর থাকার কোয়াটারেও ঝড়ে ছাউনি তছনছ করে দিয়েছে৷ নেই কোন সারাইয়ের উদ্যোগ৷ রোগী কল্যাণ সমিতি উদাসীন৷ ডাক্তারবাবুদের দুটো কোয়াটারের অবস্থা খুবই খারাপ৷ মান্দাতার আমলে তৈরি কোয়াটারগুলি এখন ড্যামেজ প্রায়৷ সব সময় পানীয় জল থাকে না৷ ফলে রোগীদের অবস্থা খুবই যন্ত্রণাদায়ক৷ হাসপাতালের সামনে একটি বিশাল বড় গাছ রয়েছে৷ যে কোন সময় ঝড় তুফানে ভেঙ্গে পড়ে রোগী ও নার্স অথবা ডাক্তারবাবুরা বিপদে পড়তে পারেন৷ বক্সনগর ফরেস্ট রেঞ্জার বাবুকে বার বার গাছ কাটার জন্য অনুরোধ করা হয়েছে৷ কিন্তু তারা আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেননি৷ তাতে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top