News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশ কাটতে গিয়ে মারাত্মক জখম জেলে
Image

বাঁশ কাটতে গিয়ে মারাত্মক জখম জেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের থাইবুক এলাকায় ভোর রাতে নদীর তীরে বাঁশ কাটতে গেলে বাঁশটি এক জেলের পেট দিয়ে এফোঁড় ওফোঁড় হয়ে যায়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
দক্ষিণ জেলার সাব্রুমের থাইবুক এলাকার বাদল দাস সহ কয়েকজন ভোর রাতে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে যান৷ নদীর তীরে একটি ঝোঁপ থেকে বাদল দাস একটি বাঁশ কাটতে যান৷ কেটে ফেলা বাঁশটি অপর একটি বাঁশের মধ্যে আটকে থাকায় ওই বাঁশটিও কাটার চেষ্টা করেন বাদল দাস৷ তখনই বাঁশটি এসে তার পেট চিড়ে এফোঁড় ওফোঁড় হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে তাকে অন্যান্য জেলেরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবিতে স্থানান্তর করা হয়৷
অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে৷ জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল৷ চিকিৎসকরা যাবতীয় চেষ্টা চালাচ্ছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top