News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে লন্ডভন্ড কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা, খোলা আকাশের নীচে রাত কাটছে বহু পরিবারের
Image

ঝড়ে লন্ডভন্ড কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা, খোলা আকাশের নীচে রাত কাটছে বহু পরিবারের

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ১৪ মে৷৷ বিদ্যালয় সহ ৭০টি ঘর তছনছ কল্যানপুরে৷ লক্ষ লক্ষ টাকা ক্ষতি কল্যানপুর ব্লক

শনিবার সন্ধ্যায় বৃষ্টিস্নাত রাজধানী আগরতলার রাজপথ৷ ছবি নিজস্ব৷
শনিবার সন্ধ্যায় বৃষ্টিস্নাত রাজধানী আগরতলার রাজপথ৷ ছবি নিজস্ব৷

এলাকার তিনটি গাওসভায়৷ কাল বৈশাখীর প্রভাবে বিদ্যালয়, ঘর বাড়ি ও রাবার বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষ টাকার অধিক৷
শুক্রবার দুপুর ২ টা নাগাদ কাল বৈশাখীর তান্ডবে কল্যানপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে ক্ষতি রামদয়াল এডিসি ভিলেজ এলাকায় ছনখলা উচ্চবিদ্যালয় এর টিনের ছাওনি সম্পূর্ণ উড়িয়ে নিয়ে যায়৷ বিদ্যালয়ের পাশের দুটি বাড়িতে ঘরবাড়ি সহ গাছ পালা দুমড়ে মুচরে ফেলে দেয়৷ পাশাপাশি বড়ময়দান বাজারের দোকান ঘ্যরর টিনের চালা উড়িয়ে নেয়৷
অপরদিকে একই সময়ে উত্তর ঘিলাতলী চন্দ্রহরী দেবনাথ ও রায়হরন দেবনাথের প্রায় ১৬০টি রাবার গাছ ঝড়ে ভূপাতিত করে ফেলে দেয়৷ যার মূল্য আনুমানিক ২লক্ষ টাকার অধিক৷
পূর্ব ঘিলাতলী গাওসভায় কাল বৈশাখীর তান্ডবে গোটা রায়দাস পাড়া উপজাতি অধ্যুষিত এলাকাটি শুক্রবার ২টায় তছনছ করে দেয়৷ আনুমানিক ৭০টি ঘরবাড়ি ভেঙ্গে যায়৷ বড় বড় গাছপালা ঘরের উপর পড়ে৷ দিনের বেলা এই বজ্র-বৃষ্টি ও ঝড়ের তান্ডব হওয়ায় মানুষের প্রান রক্ষা পায়৷ রাত্রিবেলা যদি এই তান্ডব হত তাহলে অনেকেরই প্রান হানির সম্ভাবনা থাকত৷ বিদ্যুৎ পরিবাহি তার ছিরে মানুষের বাড়ি ঘর ও রাস্তাতে পরে যায়৷ কবে নাগাদ বিদ্যুৎ মিলবে ঐসব এলাকায় তা বলা মুশকিল৷ এলাকাবাসীরা জানান প্রশাসনের সাহায্য সহযোগিতা প্রয়োজন৷ অনেকেরই বক্তব্য যে ভাবে ঘর বাড়ি নষ্ট হয়েছে তার কি সঠিক সাহায্য না মিললে তাদের জীবন যাপন করা কষ্টকর হয়ে উঠবে৷
এর আগেও প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার ১০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছিল৷ কিন্ত অনেকের দাবি সাহায্যের পরিমান সঠিক ভাবে তদন্ত করে তার সঠিক সাহায্য দেওয়ার জন্য৷ বিদ্যুৎ দপ্তর নিয়ে অভিযোগ বিস্তর পূর্ব ঘিলাতলী গাওসভার মানুষদের৷ তারা জানান বিদ্যুৎ এর তার ঝুলে ছিরে রয়েছিল ঝরের আগেই৷ কল্যানপুর বিদ্যুৎ নিগমকে বারবার জানানো সত্ত্বেও তারা কোন কর্নপাত করে না৷ যে কারনে বেশী বিদ্যুতের ক্ষতি হয়েছে৷ অভিযোগে বেরিয়ে আসে কল্যানপুরের নিগমের স্টাফরা কাজ করতে গেলে উপজাতি এলাকায় উপজাতি মানুষদের কাজ থেকে টাকা চান৷ টাকা না দিলে মদ খোজেন খাওয়ার জন্য৷ এলাকাবাসি ক্ষতিগ্রস্থ পঞ্চায়েত প্রতিনিধি তহশীলদার ঘটনার খবরে ছুটে যান মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য, ব্লকের বিডিও, জন প্রতিনিধি, তহশীলদার সাহায্যের জন্য দ্রুত ব্যাবস্থা নেবে বলে গ্রামবাসিদের জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top