নয়াদিল্লি, ১৫ মে (হি.স) : ভারতীয় অর্থনীতির অবস্থা যথেষ্ট ভাল। তাই করছাড় দিয়ে বিনিয়োগ টানা এই মুহূর্তে নিষ্প্রয়োজন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ কথা বললেন। তাঁর কথায়, পুরনো ইন্দো- মরিশাস কর চুক্তি পরিমার্জনা হচ্ছে ঠিকই কিন্তু তার মানে এই নয়, যে বিনিয়োগকারীরা কর দেওয়ার ভয়ে অন্য দেশে বিনিয়োগ করবেন। অর্থনীতি এখন যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। মরিশাসের সঙ্গে ৩৪ বছরের পুরনো কর চুক্তি পুনর্লোচনা করার জন্য বেশ কয়েক বছর ধরে চিন্তাভাবনা করছে দিল্লি। মরিশাস হয়ে যে সব বিনিয়োগ এ দেশে এসেছে, অবশেষে তাদের ওপর ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা মূলধনী কর ধার্য করা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বিষয়টি সতর্কভাবে লক্ষ রাখছেন, অনেকেরই ধারণা, করছাড় পাওয়ার রাস্তাগুলি ভারত সরকার বন্ধ করে দিলে এ দেশে বিনিয়োগ টানা কঠিন হয়ে পড়বে। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে জেটলি মন্তব্য করেছেন, বাজারকে কাজ করতে হবে ভারতীয় অর্থনীতির নিজস্ব শক্তির ভিত্তিতেই।
এই মুহূর্তে করছাড় দিয়ে বিনিয়োগ টানা নিষ্প্রয়োজন: জেটলি
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















