News Flash

  • Home
  • Uncategorized
  • শিপ্রা হত্যা মামলায় শাশুড়ির ফাঁসির দাবিতে কোর্টে ধর্না এলাকাবাসীর
Image

শিপ্রা হত্যা মামলায় শাশুড়ির ফাঁসির দাবিতে কোর্টে ধর্না এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ সিধাই থানাধীন কলকলিয়া গ্রামে গৃহবধূ শিপ্রা সূত্রধর হত্যাকান্ডে ধৃত শাশুড়ী টিংকু সূত্রধর এর ফাঁসির দাবিতে বৃহস্পতিবার আদালতে বিক্ষোভ দেখাল গ্রামবাসী৷ এদিনই আদালতে তোলা হয় গৃহবধুর শ্বাশুড়ী টিংকু সূত্রধরকে৷ এদিন প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আয়তে মোতায়েন করা হয় পুলিশ৷
গত ২৭ এপ্রিল সিধাই থানাধীন কলকলিয়া গ্রামে রহস্যজনক ভাবে মৃত্যু হয় শিপ্রা সূত্রধর নামে এক গৃহবধু৷ অভিযোগ পনের দাবিতে তাকে মেরে ফেলা হয়৷ ৮ মাসের গৃহবধু ৭ মাসের অন্তস্বত্তা ছিল৷ শিপ্রাকে মেরে তার মুকে বিষ ঢেলে দেওয়া হয়৷ এরপরই গ্রামবাসী, মৃতার বাপের বাড়ির লোকজন প্রতিবাদে সামিল হয়৷ বেশ কয়েকজন দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন ও দেওয়া হয় থানায়৷ শেষ পর্যন্ত পুলিশ শ্বাশুড়ী টিংকু সূত্রধর এবং স্বামী সঞ্চয় সূত্রধরকে গ্রেপ্তার করে৷ বৃহস্পতিবার স্বামী ও শ্বাশুড়ী দুজনকেই আদালতে তোলা হলে শ্বাশুড়ী টিংকু সূত্রধরকে ফাঁসির দাবি চেয়ে আদালতে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী৷
তাদের অভিাযোগ শ্বাশুড়ী টিংকু সূত্রধর অবৈধ্য প্রেমে জড়িয়ে পড়ায় তা দেখে ফেলে গৃহবধু শিপ্রা৷ এতে খুন করা হয় বলে অভিযোগ মৃত শিপ্রার বড় বোনের৷
এদিন দুপুরের পর পর্যন্ত শত শত গ্রামবাসী আদালতে সামিল হয়ে বিক্ষোভ দেখান৷ এদিন পরিস্থিতি নিয়ন্ত্রনে আসতে আদালতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ অভিযুক্তদের উপযুক্ত শান্তিরর দাবিতে এলাকাবাসী তরফ ও ডেপুটেশন দেওয়া হয়৷ এখন মামনীয় আদালত দোষিদের কি সাজা দেয় এখন এটাই দেখার৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top