News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পেতে রক্ষা বহু মানুষের প্রাণ, উদাসীন বিদ্যুৎ নিগম
Image

অল্পেতে রক্ষা বহু মানুষের প্রাণ, উদাসীন বিদ্যুৎ নিগম

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ বিদ্যুৎ নিগমের খাম খেয়ালিপনার কারণে অল্পেতে রক্ষা পেয়েছেন চন্দ্রপুর দাস পাড়া এলাকার মানুষজন৷ জানা যায়, গতকাল রাতে কোন এক সময় এলাকার বিষ্ণুপালের পুকুরে বিদ্যুৎপরিবাহী একটি তার ছিঁড়ে পড়ে যায়৷ তাতে পুকুরের মাছ,সাপ সহ অন্যান্য সমস্ত জলজ প্রাণী মরে সাফ হয়ে যায়৷ আজ সকালে এক মহিলা পুুকুরে মুখ ধুতে গিয়ে অল্পেতে প্রাণে বেঁচেছেন৷ বিষয়টি লক্ষ্য না করলে নিঃসন্দেহে ঐ মহিলারও মৃত্যু হত৷ এই খবর ছড়িয়েপড়তেই এলাকার মানুষ জনদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ বিষয়টি বিদ্যুৎনিগমের অফিসে ফোন করে জানানো হয়৷ ভোর পাঁচটায় বিদ্যুৎনিগমের অফিসে খবর জানানো হলেও বিদ্যুৎ কর্মীরা সেখানে পৌঁছান বেলা দশটায়৷ তাতে এলাকাবাসীর মধ্যে বিদ্যুৎনিগমের কর্তব্যপরায়ণতা নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের পাড়ে একটি বিদ্যুতের খঁুটি রয়েছে৷ গত প্রায় ছয়মাস ধরে বিদ্যুতের ঐ খঁুটিতে বিদ্যুৎপরিবাহী তার স্পর্শ হয়ে প্রায়ই স্পার্ক করত৷ বিষয়টি বহুবার বিদ্যুৎনিগমের অফিসকে জানানো হয়৷ কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ গত কয়েকদিন আগে বিদ্যুতের ঐ খঁুটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েএকটি গরুর মৃত্যু হয়েছিল৷ ঐসময়ও বিদ্যুৎসংযোগ ছিন্ন করে স্পর্শ হয়ে থাকা তারটি কেটে নিয়ে দায়িত্ব খালাস করেছিল বিদ্যুৎনিগমের কর্মীরা৷ আজও  একই কৌশল নিয়েছে নিগম কর্মীরা৷ পুকুরে যেতারটি পড়েছিল সেটি কেটে নিয়েই চলে যায় বিদ্যুৎনিগমের কর্মীরা৷ তাতে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ পুকুরের মালিক জানিয়েছেন তার প্রায় ৩০-৩৫ হাজার টাকা মাছ মরে সাফ হয়ে গেছে৷ এলাকাবাসী উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিদ্যুৎনিগমের কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top