কলকাতা, ১৩ মে (হি.স.) : অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন খোদ সিএবি-র সভাপতি তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়| বিসিসিআইয়ের সভাপতি শশাঙ্ক মনোহরের উত্তরসূরি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ভাবেছিলেন অনেকেই, তাঁদের আসাহত করে খোদ মহারাজ|
শুক্রবার এক অনুষ্ঠানে নিজেই বলেছেন, বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসার যোগ্যতা হয়নি| টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক আরও জানান, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য অন্তত বোর্ডের তিনটি এজিএম-এ যোগ দিতে হয়| মনে হয় না, বোর্ড প্রেসিডেন্টের হওয়ার জন্য যে যোগ্যতা দরকার তা আমার রয়েছে| কেননা ৬-৭ মাস হল আমি সিএবি প্রেসিডেন্ট হয়েছি|
উল্লেখ্য, আইসিসি-র চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য গত মঙ্গলবার বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছেড়েছেন মনোহর| তাঁর জায়গা কে নেবে তা নিয়ে ধন্দে ক্রিকেটমহল| বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে সৌরভকেও মনোহরের উত্তরসূরি ভাবা হয়েছিল| কিন্তু বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে এখনই নামা হচ্ছে না সৌরভের|
বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসার যোগ্যতা হয়নি, জানালেন খোদ সৌরভ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















