News Flash

  • Home
  • Uncategorized
  • পানিপথ স্টেশনে লোকাল ট্রেনে টাইমার বিস্ফোরণ, তুমুল চাঞ্চল্য
Image

পানিপথ স্টেশনে লোকাল ট্রেনে টাইমার বিস্ফোরণ, তুমুল চাঞ্চল্য

পানিপথ, ১৩ মে (হি.স.): টাইমার ব্যাটারি ফেটে বড়সড় বিস্ফোরণ হল লোকাল ট্রেনে| বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথ রেল স্টেশনে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে ওই মেমু ট্রেনটি পানিপথে পৌঁছয়| শুক্রবার সকালে ট্রেনটি ফের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল| কিন্তু, তার আগে রাতেই ট্রেনটিতে বিস্ফোরণ ঘটে| আগুন লেগে যায় ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি কোচে| আগুনে পুড়ে নষ্ট হয় ট্রেনের ছাদ ও বসার জায়গা| সেই সময় ট্রেন খালি থাকায় হতাহতের খবর নেই|
তদন্তকারী আধিকারিকদের অনুমান, ওই টাইমারটি বসানো হয়েছিল দিল্লিতেই| কিন্তু, সময় ঠিক মতো সেট করা ছিল না| তাই যে সময় টাইমার ব্যাটারিটি ফাটার কথা ছিল তখন সেটি ফাটেনি| যে কারণে রক্ষা পেয়েছেন বহু যাত্রী| তদন্তকারী আধিকারিকদের মতে, এটি সন্ত্রাসবাদী হামলা না হলেও বড় কোনও যোগসাজোস ছিল| এর আগে জানুয়ারি মাসে এধরনের একটি হামলা হয়েছিল| যাতে জঙ্গি সংগঠন সিমি-র হাত থাকার আশঙ্কা করা হয়েছিল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top