News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদ মাধ্যমের উপর দায় চাপিয়ে উল্টো সুর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্যের
Image

সংবাদ মাধ্যমের উপর দায় চাপিয়ে উল্টো সুর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্যের

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : বিশ্ববিদ্যালয়ের কাজে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপ ইসু্যতে চব্বিশ ঘন্টার মধ্যেই উল্টোসুর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য রতনলাল হাংলুর| আগের দিনই বিশ্ববিদ্যালয়ের কাজে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি| এবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি লিখে সংবাদমাধ্যমের ওপর দায় চাপিয়েছেন| তাঁর অভিযোগ, সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের উল্টো ব্যাখ্যা করছে|
রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে লেখা চিঠিতে আগের বক্তব্য থেকে সম্পূর্ণ ভোলবদলে হাংলু লিখেছেন, স্মৃতি কখনই বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে হস্তক্ষেপ তো করেননি| বরং তাঁর ৱুদ্ধিমত্তা দিয়ে সর্বদাই উত্সাহ যুগিয়েছেন| সংবাদমাধ্যমে প্রকাশিত বিকৃত মন্তব্য উপেক্ষা করা উচিত বলেও চিঠিতে লিখেছেন উপাচার‌্য|
উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিশ্ববিদ্যালয়ের কাজে রাজনৈতিক হস্তক্ষেপের প্রসঙ্গটি উঠেছিল| উপাচার‌্য অভিযোগ করেছিলেন, স্নাতকোত্তর কোর্সে প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ভরার সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপে বদল করতে হয়েছে| তাঁর অভিযোগের তীর ছিল মন্ত্রী স্মৃতি ইরানির দিকে| হাংলু এর আগে অভিযোগ করেছিলেন, কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি এবং এবিভিপি-র বহু নেতা বিশ্ববিদ্যালয়ের কাজে নাক গলাচ্ছেন| রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না হলে বিশ্ববিদ্যালয় তার হৃত গৌরব ফিরে পাবেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top