News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকবে বর্ষা, দাবি বেসরকারি আবহাওয়া সংস্থার
Image

নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকবে বর্ষা, দাবি বেসরকারি আবহাওয়া সংস্থার

তিরুবনন্তপুরম, ১২ মে (হি.স.) : প্রচন্ড দাবদাহের মধ্যে দেশবাসীর জন্য সুখবর আনল বেসরকারি আবহাওয়া সংস্থার| ক্রমশ গরমে পুড়ছে দেশ| বেশ কিছু জায়গায় ইতিমধ্যে দেখা দিয়েছে খরা| বৃষ্টির জন্যে হাপিত্যেস করে বসে গোটা দেশবাসী| এরই মধ্যে স্বস্তির বার্তা দিয়ে বেসরকারি একটি আবহাওয়া সংস্থা জানাল এবার নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকবে বর্ষা| গত কয়েকদিন আগে দিল্লির মৌসমভবন জানিয়েছিল, জুনের প্রথম সপ্তাহেই কেরলে ঢুকবে বর্ষা| কিন্তু বেসরকারি ওই সংস্থাটি জানাচ্ছে, বর্ষা আসার অবস্থা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে| আগামী ১৮ থেকে ২০ মে-র মধ্যে আন্দামান-নিকোবোরের আকাশ ঘিরবে বর্ষার মেঘে| ধীরে ধীরে সেই মেঘ পৌঁছবে কেরল উপকূলে| আবহাওয়াবীদদের অনুমান, চলতি মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই কেরল উপকূলে ঢুকে পড়বে বর্ষা| আর কেরলে ঢোকার প্রায় সপ্তাহ-খানেকের মধ্যেই বঙ্গে ফুলদমে বর্ষা চলে আসবে বলেই মনে করা হচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top