News Flash

  • Home
  • Uncategorized
  • দপ্তর কর্তাদের অনুপস্থিতিতে ভেস্তে গেল পর্যালোচনা সভা শাস্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশ
Image

দপ্তর কর্তাদের অনুপস্থিতিতে ভেস্তে গেল পর্যালোচনা সভা শাস্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ দক্ষিণ জেলার পোয়াংবাড়ি আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির পর্যালোচনা সভায় বিভিন্ন দপ্তরের অফিসাররা গড় হাজির থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ জেলা সভাধিপতি হিমাংশু রায়৷ এধরনের কার্যকলাপ সংবিধান অবমাননার সামিল বলে তিনি উল্লেখ করেন৷ পোয়াংবাড়ি ব্লকে বুধবার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ পর্যালোচনা সভায় জেলা সভাধিপতি হিমাংশু রায়, বিধায়িকা রীতা কর মজুমদার, জেলাশাসক কে সি জমাতিয়া, ও বিডিও  মানিকলাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷  কিন্তু বিভিন্ন দপ্তরের অফিসাররা গড় হাজির দিলেন৷ বিভিন্ন দপ্তরের অফিসাররা পর্যালোচনা সভায় উপস্থিত না থাকায় পর্যালোচনাসভা কার্যত বিফল হয়৷ তাতে তীব্র ক্ষোভ উগরে দেন খোদ জেলা সভাধিপতি৷ তিনি বলেন, দপ্তরের অফিসাররা গড় হাজির থেকে সংবিধান অবমাননা করেছে বলে তিনি মন্তব্য করেন৷ সরকারের উন্নয়মূলক কাজের গতিকে স্তব্ধ করার চক্রান্ত বলে তিনি আখ্যায়িত করেন৷ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা সভাধিপতি৷ দক্ষিণ জেলার জেলা শাসক কে সি জমাতিয়া বলেন, সার্বিক উন্নয়নে জন প্রতিনিধি ও সরকারি কর্মচারীদের মধ্যে সমন্বয়  থাকা প্রয়োজন৷ তা করা সম্ভব না হলে উন্নয়ন  তরান্বিত  করা যাবে না৷ সময়ের কাজ সময়ে শেষ করার জন্য তিনি নির্দেশ দেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top