News Flash

  • Home
  • Uncategorized
  • সময় মতো কাজ শেষ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী নগরোন্নয়মন্ত্রীর
Image

সময় মতো কাজ শেষ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী নগরোন্নয়মন্ত্রীর

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ উন্নয়নমূলক প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করার জন্য ইঞ্জিনিয়ার সহ দায়িত্বপ্রাপ্ত সকলকে কড়া নির্দেশ দিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ সময় মতো কাজ শেষ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারী দিয়েছেন তিনি৷ জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে সম্পর্ক নিবিড় করে প্রশাসনিক সহযোগিতায় রাজ্যকে আরও কিভাবে উন্নত থেকে উন্নততর করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বুধবার কমলপুর টাউন হলে অনুষ্ঠিত হয় ধলাই জেলা ভিত্তিক পর্যালোচনা সভা৷
এই সভায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করার জন্য ইঞ্জিনিয়ার সহ দায়িত্বপ্রাপ্ত সকলকে কড়া নির্দেশ দিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ সময় মতো কাজ শেষ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারী দিয়েছেন তিনি৷ এছাড়া, রেশনসপগুলির দিকে সতর্ক নজরদারী বজায় রাখতেও তিনি আহ্বান জানান৷ চিনি, কেরোসিন ভোক্তারা সঠিক পরিমানে পাচ্ছেন কিনা সে সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নজর দিতে হবে৷ তিনি বলেন, রেশন সপে গিয়ে দায়িত্ব খালাস করলে চলবে না৷ ভোক্তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে রেশন কার্ডে যে পরিমান সমাগ্রী রেশন ডিলার লিখে দিয়েছে সেই পরিমান সামগ্রী ভোক্তা পেয়েছেন কিনা৷ রেশন ডিলারদের একাংশের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে মন্ত্রী শ্রীদে বলেন, আইওসি’র গন্ডােগলোর কারণে সময়মতো রেশন সপে কেরোসিন ঢুকছে না৷ এরই সুযোগে কেরোসিনের কালোবাজারী চলছে৷ সেদিকে তীক্ষ্ন নজর রাখার জন্য তিতি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন৷ এদিন এই পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া, এডিসি’র মুখ্যকার্যনির্বাহী সদস্য রাধাচরণ জমাতিয়া, ধলাই জেলার জেলা শাসক বিকাশ সিং, গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গারএবং অধিকর্তা অমিত দেববর্মা প্রমুখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top