News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয় মালিয়াকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ ইডি
Image

বিজয় মালিয়াকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ ইডি

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ না মিটিয়ে বিদেশে পালিয়েছেন শিল্পপতি বিজয় মালিয়া| আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত মালিয়াকে গ্রেফতার করতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| বিজয় মালিয়ার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানাল ইডি| বিজয় মালিয়াকে ব্রিটেন থেকে বহিষ্কার করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানিয়েছিল ভারত| কিন্তু, ব্রিটেন সরকার জানায় তাঁরা অপারগ| কারণ ব্রিটেনের অভিবাসন আইনে কোনও বিদেশি ব্যক্তির ব্রিটেনে ঢোকার সময় যদি বৈধ পাসপোর্ট থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ব্রিটেনে বসবাসের সময়ও বৈঠ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক| অর্থাত্ বিজয় মালিয়াকে ব্রিটেন সরকার বহিষ্কার করতে পারবে না|
এরপরই ইন্টারপোলের কাছে মালিয়ার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারির আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| উল্লেখ্য, ইন্টারপোল রেড কর্ণার নোটিশ জারি করা মানে, মালিয়াকে আইনি প্রত্যর্পণের ভিত্তিতে গ্রেফতার করা যাবে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top