News Flash

  • Home
  • Uncategorized
  • জুলি হত্যাকান্ডে ধৃতদেরজেরা চলছে দফাওয়ারি, রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ, পুলিশ সুপারকে ডেপুটেশন ছাত্র সংগঠন টিএসইউ’র
Image

জুলি হত্যাকান্ডে ধৃতদেরজেরা চলছে দফাওয়ারি, রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ, পুলিশ সুপারকে ডেপুটেশন ছাত্র সংগঠন টিএসইউ’র

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ মে ৷৷ তবে কি ত্রিকোণ প্রেমের পরিণতিতে হত্যা করা হয়েছে জুলিকে৷ চলছে গুঞ্জন৷ সমগ্র হদ্রাইয়ের দার্জিলিং টিলা জুড়ে৷ জানা যায়, এলাকার মােিলন জমাতিয়ার সাথে প্রণয় ছিল জুলির৷ সে কারণে পাঁচজন যুবক সহ এক যুবতীকে সন্দেহজনকভাবে থানায় নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ৷ তদন্ত স্বার্থে পুলিশ মুখ খুলতে নারাজ৷ মৃত ছাত্রীরএলাকা পরিদর্শনে এলেন আইজি অনুরাগ ধ্যানকর৷
ঘটনায় জানা যায়, গত সোমবার সকাল থেকেই নিখঁুজ ছিল তেলিয়ামুড়া থানাধীন দার্জিলিং টিলার রজনী মোহন জমাতিয়ার ১৫ বছরের নাবালিকা জুলি জমাতিয়া৷ মঙ্গলবার দুপুর নাগাদ এলাকার লোক মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ পুলিশ ঐ এলাকার একটি ধানের জমি থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ বুধবার সকালে প্রায় ১১টা নাগাদ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এরই মধ্যে গতকাল রাতে এক যুবতী সহ ঐ এলাকার ধরেন জমাতিয়ার ছেলে সুবরাই জমাতিয়া সদগ্রা জমাতিয়ার ছেলে বিনয় জমাতিয়াকে মঙ্গলবার রাতেই সন্দেহজনক ভাবে থানায় নিয়ে আসা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদের সময় আরো তিনজনকে জিজ্ঞা- সাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়৷ তারা হল টিএসআরের ৬নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ধনবীর জমাতিয়ার ছেলে মাইলেন জমাতিয়া, অরুণ কুমারের ছেলে বিরলা জমাতিয়া, বীরভাগ্য জমাতিয়ার ছেলে সালফা জমাতিয়া৷ তাদের থানায় নিয়ে এসে দুদিন ধরে চলছে জিজ্ঞাসাবাদ৷ ঘটনার খবর পেয়ে আজ সকালে ছুটে আসেন আইজি অনুরাগ ধ্যানকর৷ এরই মধ্যে এলাকাবাসী দেখতে পায় যেখানে মৃতদেহ পড়েছিল এর থেকে ৫০০ মিটার দূরে মেয়ের জামাকাপড় ও রক্তের দাগ রয়েছে৷ পুলিশ ছুটে গিয়ে এগুলিকে উদ্ধার করে৷ মেয়ের মা সনাক্ত করে সে কাপড় তার মেয়ের৷ সেখানেই হয়ত তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে৷ পুলিশ কাপড় সহ রক্তের নমুনা নিয়ে আসে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যার পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা উদঘাটন হয়নি৷ তবে আইজি জানায়, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে৷ এবং এমন অনেক প্রমাণ পাওয়া গেছে তা অতিশীঘ্রই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে৷
মঙ্গলবার সুকল পড়ুয়াছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আজ টিএসইউ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই জেলার এসপি জয়ন্ত চক্রবর্তীর কাছে ডেপুটেশান দিল৷ এই সংগঠনের দাবি দোষীদের চিহ্ণিত করে অতিসত্বর গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য৷ ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন হদ্রাইয়ের খামার বাড়ির এলাকা থেকে এক সুকল পড়ুয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ৷ জানা গেছে, দুষৃকতীরা ছাত্রীটিকে প্রথমে ধর্ষণ ও পরে নির্মমভাবে হত্যা করেছিল৷ প্রকৃতদোষীদের চিহ্ণিত করে কঠোর শাস্তি দেওয়ার জন্য এক ডেপুটেশানও দেওয়া হয়৷ বুধবার দুপুর দেড়টা নাগাদ ক টিএসইউ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক বিকাশ দেববর্মার নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল খোয়াই জেলার এস পি জয়ন্ত চক্রবর্তীর হাতে ডেপুটেশানের প্রতিলিপি তুলে দেয়৷ পরে এই সংগঠনের নেতৃত্বরা এবং এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক টুটন দেব জানান, এই ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার করে যাতে কঠোর শাস্তি দেওয়া হয়৷ যাতে তেলিয়ামুড়া মহকুমার মধ্যে এমন ঘটনা দ্বিতীয়বার না ঘটে৷ এসপি জয়ন্ত চক্রবর্তী প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করে জানান খুব সহসাই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top