News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে আস্থাভোটে জয়ী রাওয়াত, রাষ্ট্রপতি শাসন সরানোর নির্দেশ
Image

উত্তরাখণ্ডে আস্থাভোটে জয়ী রাওয়াত, রাষ্ট্রপতি শাসন সরানোর নির্দেশ

Harish Rawat CMনয়াদিল্লি, ১১ মে (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভায় আস্থাভোটে জয়ী হলেন হরিশ রাওয়াত| ৱুধবার রাওয়াতকে জয়ী ঘোষণা করল সুপ্রিম কোর্ট| আস্থা ভোটে ৩৩ জন বিধায়কের সমর্থন নিয়ে রাওয়াত প্রমাণ করলেন সংখ্যা গরিষ্ঠতা| মঙ্গলবার আস্থা ভোটের পরেই হরিশ জানিয়ে দিয়েছিলেন, তিনিই জিতছেন| রাওয়াতের কথায়, ‘আমরা অবশ্যই জিতব| বিধায়কদের বেশিরভাগই আমাদের পক্ষে| উত্তরাখণ্ডের জনগণ আমাদের পক্ষে| ভগবানও আমাদরেই পক্ষে|’ আস্থা ভোটের পর খাম বন্দি ভোট সুপ্রিম কোর্টে যায়| সেখানেই গোনাগুনতি করে অ্যাটোর্নি জেনারেল মুকুল রহতোগি শীর্ষ আদালতকে জানিয়ে দেন, জিতে গেছেন হরিশ রাওয়াত| সরকার গড়ার পূর্ণ অধিকার অর্জন করেছেন তিনি| খবর পেয়েই শীর্ষ আদালত কেন্দ্রকে দ্রুত রাষ্ট্রপতি শাসন সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়|
আস্থাভোটে ৩৩ জন বিধায়কের সমর্থন পেয়েছেন হরিশ রাওয়াত| বিপক্ষে পড়েছে ২৮টি ভোট| তবে, ফল সামনে আসার পরেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নৈতিক জয় হয়েছে তাঁদেরই| কারণ বরখাস্ত হওয়া ৯ বিধায়ক যদি ভোট দিতে পারতেন, তাহলে তাঁদেরই জয় হত| উল্লেখ্য, ৭২ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য পেতে হত ৩৬ জনের সমর্থন| তবে ৯ জন বিক্ষুব্ধ বাদ যাওয়ায় গতকালের ভোটে ৩১ জনের সমর্থন পেতেই হত|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top