News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে কংগ্রেস ত্যাগের হিড়িক
Image

উদয়পুরে কংগ্রেস ত্যাগের হিড়িক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ কংগ্রেস দলে ভাঙন অব্যাহত রয়েছে৷ উদয়পুরে জেলা কংগ্রেসের ১৮ পদাধিকারী মঙ্গলবার পদত্যাগ করেছেন৷ জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পদত্যাগীরা এবিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন৷ তারা স্পষ্টতই জানান, পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেসের আঁতাত কোন ভাবেই মেনে নেবেন না৷ এরই প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন৷ তারা তাদের পদত্যাগ পত্র দলনেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছেন৷  জানা গেছে, আগামী দুয়েকদিনের মধ্যে বেশ কিছু  বর্মণপন্থী দলত্যাগ করতে পারেন৷ পশ্চিমবঙ্গে সিপিআইমের এর সাথে কংগ্রেসের জোটের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উদয়পুর জামতলীস্থিত জেলা কংগ্রেস ভবনে  সাংবাদিক সম্মেলন করে ১৮ জন উদয়পুর জেলা কংগ্রেস কমিটির সদস্যসদস্যা  পদত্যাগের ঘোষণা দেন৷ পদত্যাগী  নেতৃত্বদের অভিমত কংগ্রেস সিপিএমের সাথে হাত মেলাতে পারে কিভাবে  যাদের হাত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কেরলের নিরীহ কংগ্রেস কর্মীদের রক্তে রঞ্জিত৷  এই জোটকে কোনভাবেই মেনে নেওয়া  যায় না বলে পদত্যাগী  ১৮ জন নেতৃত্বের দাবি৷ আগামী  দুদিন পর জেলা কংগ্রেস সভাপতি  সহ আরো বড়সড় ধস কংগ্রেসে নামতে পারে বলে সূত্রের খবর৷ আগামী দুদিন পর  সুদীপপন্থীর বাকি সমস্ত জেলা ও ব্লক নেতৃত্বরা  একত্রে পদত্যাগ করবেন বলে কংগ্রেস সূত্রে খবর৷ মঙ্গলবারের পদত্যাগীদের মধ্যে অন্যতম  হল জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা ঘোষ, জেলা মহিলা কংগ্রেস সম্পাদিকা ভ্রমর সোম, জেলা এন এস ইউ আই সভাপতি প্রণব দাস, জেলা কংগ্রেস সম্পাদক শ্যামল ভৌমিক, বাবুল দেব  প্রমুখ৷

Releated Posts

‘নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে’, ন্যায়বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির

ইন্দোর, ৮ আগস্ট (আইএএনএস): আরও অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধান বিচারপতি বিচারপতি…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top