News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
Image

বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিায়মুড়া, ৯ মে৷৷ মোহরছড়ায় সোমবার বিকেল নাগাদ দ্রুতগামী বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত বৃদ্ধার নাম চিন্তাবালা দাস (৬৫)৷ জানা যায়, ঐ মহিলা বাড়ির গেইটের সামনে দাঁড়িয়েছিলেন৷ হঠাৎ একটি দ্রুতগামী বাইক এসে বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে মহিলা গুরুতরভাবে আহত হন৷ বাইকটি তেলিয়ামুড়া থেকে মোহরছড়ার দিকে যাচ্ছিল৷ বাইকটির নম্বর টিআর০১-এম-৪৫০১৷ আহত মহিলাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে নিয়ে আসার পথে মহিলার মৃত্যু হয়৷ এব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে, পথ দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর সংবাদে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ বাইক চালকের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় মানুষ জানিয়েছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top