বিশেষ প্রতিনিধি, গন্ডাছড়া, ৯ মে৷৷ দেওয়াল ভাঙ্গতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু এক শ্রমিকের৷ আহত হয়েছেন এক টিএসআর জওয়ান৷ ঘটনা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমাধীন নারায়ণপুর মগপাড়ায়৷ মৃত ব্যক্তির নাম শান্তিকুমার চাকমা৷ বাড়ি নারায়ণপুর মগপাড়ায়৷ গুরুতর আহত টিএসআর হাবিলদারের নাম শঙ্কর দেববর্মা৷ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতার পরিবারের তরফে দাবি উঠেছে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য৷ ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়ার নারায়ণপুর মগপাড়ায় বহুদিন ধরে কৃষি দপ্তরের একটি পরিত্যক্ত গোডাউনে অস্থায়ীভাবে সিআরপিএফের ব্যারাক ছিল৷ বর্তমানে সে ব্যারাকটি নেই৷ পরিত্যক্ত অবস্থায় গোডাউনটি পড়ে থাকে৷ কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী গন্ডাছড়ায় গিয়ে এ জায়গায় একটি টাউন হল নির্মাণ করার ঘোষণা দেন৷ কিছুদিন ধরেই কিছু লোকজন অবৈধভাবে গোডাউনের দেওয়াল ভেঙ্গে ইট চুরি করে নিয়ে যাচেছ৷ সোমবারও তার ব্যতিক্রম ছিলনা৷ সকালে আনুমানিক ৭টায় দেওয়াল ভাঙ্গার সময় হঠাইৎ শান্তিকুমার চাকমা এবং টিএসআর হাবিলদার শঙ্কর দেববর্মার উপর দেওয়াল ভেঙ্গে পড়লে দুজনই গুরুতর আহত হয়৷ সঙ্গে সঙ্গে দুজনকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গেলে তাদের জিবিতে রেফার করা হয়৷ জিবিতে যাওয়ার সময় গোমতী জেলা হাসাপাতলের সামনে শান্তিকুমার চাকমার মৃত্যু হয়৷ অপরজন জিবিতে চিকিৎসাধীন৷
গোডাউনের দেওয়াল ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত জওয়ান
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















