News Flash

  • Home
  • Uncategorized
  • গোডাউনের দেওয়াল ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত জওয়ান
Image

গোডাউনের দেওয়াল ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত জওয়ান

বিশেষ প্রতিনিধি, গন্ডাছড়া, ৯ মে৷৷ দেওয়াল ভাঙ্গতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু এক শ্রমিকের৷ আহত হয়েছেন এক টিএসআর জওয়ান৷ ঘটনা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমাধীন নারায়ণপুর মগপাড়ায়৷  মৃত ব্যক্তির নাম শান্তিকুমার চাকমা৷ বাড়ি নারায়ণপুর মগপাড়ায়৷ গুরুতর আহত টিএসআর হাবিলদারের নাম শঙ্কর দেববর্মা৷ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতার পরিবারের তরফে দাবি উঠেছে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য৷ ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়ার নারায়ণপুর মগপাড়ায় বহুদিন ধরে কৃষি দপ্তরের একটি পরিত্যক্ত গোডাউনে   অস্থায়ীভাবে সিআরপিএফের ব্যারাক ছিল৷ বর্তমানে সে ব্যারাকটি নেই৷ পরিত্যক্ত অবস্থায় গোডাউনটি পড়ে থাকে৷ কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী  গন্ডাছড়ায় গিয়ে এ জায়গায় একটি টাউন হল  নির্মাণ করার ঘোষণা দেন৷ কিছুদিন ধরেই কিছু লোকজন অবৈধভাবে গোডাউনের দেওয়াল ভেঙ্গে ইট চুরি করে নিয়ে যাচেছ৷  সোমবারও তার ব্যতিক্রম ছিলনা৷ সকালে আনুমানিক ৭টায় দেওয়াল ভাঙ্গার সময় হঠাইৎ শান্তিকুমার চাকমা এবং টিএসআর  হাবিলদার শঙ্কর দেববর্মার উপর দেওয়াল ভেঙ্গে পড়লে দুজনই গুরুতর আহত হয়৷ সঙ্গে সঙ্গে দুজনকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গেলে  তাদের জিবিতে রেফার করা হয়৷ জিবিতে যাওয়ার সময় গোমতী জেলা হাসাপাতলের সামনে শান্তিকুমার চাকমার মৃত্যু হয়৷ অপরজন জিবিতে চিকিৎসাধীন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top