News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের বিস্তর অর্থ মেরে প্রেমিকাকে নিয়ে হাওয়া সচিব
Image

পঞ্চায়েতের বিস্তর অর্থ মেরে প্রেমিকাকে নিয়ে হাওয়া সচিব

scamনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ মে৷৷ পঞ্চায়েতের বিস্তর টাকা আত্মসাৎ করে গৌরনগর ব্লকের অধীনে কর্মরত এক পঞ্চায়েত সচিব প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে স্থানীয় জনমনে জোর প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ বিবাহিত এই কীর্তিমান পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে আইনীব্যবস্থা নিতে উদ্যোগী হচ্ছে না গৌরনগর ব্লক৷ স্ত্রী বর্তমান থাকায় প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সচিব বলরামের ঘরেও অশান্তির আগুন জ্বলছে৷ তার স্ত্রীও পঞ্চায়েত অফিসে এসে গুণধর স্বামীর কীর্তিতে কান্নাকাটি করেছেন৷ জানা গেছে, পলাতক সচিবের সমস্ত কাগজপত্র গৌরনগর ব্লকে পাঠানো হয়েছে৷ ব্লকের বিডিও জানিয়েছেন যে, বিষয়টি সম্পর্কে উর্দ্ধতন মহলের নির্দেশমতই ব্যবস্থা নেওয়া হবে৷
এদিকে, বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা সিপিআই(এম) পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ইত্যাদির বিষয়ে সোচ্চার হয়েছেন৷ দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাশাসক ও গৌরনগর ব্লকের বিডিওর কাছে দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েতর উপ-প্রধান৷ পঞ্চায়েত সচিব বলরাম পাল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টাকা, ৩৪ জন বেনিফিসারির নামে বরাদ্দ শৌচাগারের টাকা, এমজিএন রেগার কাজের সাইনবোর্ড তৈরির নামে ২ লক্ষ টাকা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতের ৫২ হাজার টাকা আত্মসাৎ করার পরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top