News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধাকে মারধোর, পুলিশের লঘু ধারায় ৪ অভিযুক্তের জামিন
Image

বৃদ্ধাকে মারধোর, পুলিশের লঘু ধারায় ৪ অভিযুক্তের জামিন

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ লেনদেনের জের বৃদ্ধা পিটিয়ে রক্তাক্ত করেও পুলিশের দূর্বলতায় জামিনে ছাড়া পেলেন চার অভিযুক্ত৷ এই মামলায় তাদের জামিনের পেছনে পুলিশের লঘু ধারা সাহায্য করেছে বলে অভিযোগ উঠেছে৷
উল্লেখ্য, রাজধানী শহর সংলগ্ণ চান্দিনামুড়ায় বকুল রাণী দত্ত নামে ৭৩ বছর বয়সী বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করেন প্রতিবেশী মৃণাল দেব চৌধুরী৷ এর সাথে আরো তিনজন জড়িত আছেন বলেও অভিযোগ৷ এই ঘটনায় থানায় মামলা হলে আজ অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান৷ বিচারক এই মামলাটি জামিন যোগ্য ধারায় নথিভুক্ত হওয়ায় তাদের আবেদন মঞ্জুর করেন৷ তাতে বাদী পক্ষের আইনজীবী জামিনে নাকচের জন্য জোর সওয়াল করেন৷ বৃদ্ধা হাসপাতালে ভর্তি রয়েছেন, অথচ গুরুতর এই অপরাধে কিভাবে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ জামিনযোগ্য ধারা প্রয়োগ করেছে বাদীপক্ষের আইনজীবী আদালতে এই সওয়াল করেন৷ বিচারক সমস্ত কিছু শুনে আগামীদিনে তদন্ত সাপেক্ষে বিচারপ্রক্রিয়া চলবে বলে জানান এবং অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন৷ এদিন, আদালতে মৃণাল দেব চৌধুরী, মিহির দেব চৌধুরী, ত্রিপদ দেব চৌধুরী এবং সোমা দেব চৌধুরী এই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান৷
এদিকে, অভিযোগ পুলিশ শুরু থেকেই অভিযুক্তদের প্রত্যক্ষ মদত করছে৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামলা হওয়ার সাথে সাথেই অভিযুক্তদের কাছে সে খবর পৌঁছে যায়৷ এমনকি রামনগর ফাঁড়ির ওসি স্বশরীরে হাসপাতালে গিয়ে বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া সত্ত্বেও জামিন যোগ্য ধারা অভিযুক্তদের বিরুদ্ধে কেন নথিভুক্ত করা হল এনিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ অমানবিক ভাবে বৃদ্ধাকে জখম করেও গুরুতর অপরাধ থেকে পুলিশের মদতে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে দিব্যি ঘোরাফেরা করছেন, এনিয়ে এলাকাবাসী পুলিশের প্রতি তীব্র বিষোদগার জাহির করেছেন৷

Releated Posts

‘আমাকে ও সরকারকে সমালোচনা করতে পারেন’: সংবাদমাধ্যমকে আশ্বস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জাতীয় নিরাপত্তায় সতর্কতার বার্তা

কলকাতা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): তীব্র ও বিষয়ভিত্তিক সমালোচনা হলেও তাঁর সরকার সংবাদমাধ্যম বা সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ মনোভাব নেবে…

ByByNews Desk Sep 1, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top