News Flash

  • Home
  • Uncategorized
  • নতুনবাজারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাকার মৃতদেহ উদ্ধার, ভাতিজা বেপাত্তা
Image

নতুনবাজারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাকার মৃতদেহ উদ্ধার, ভাতিজা বেপাত্তা

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ নতুনবাজার থানা এলাকার দুলুছড়া এলাকায় এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ নিহতের ভাইপো নিখোঁজ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ডগস্কোয়ার্ড নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে৷
নতুন বাজার থানা এলাকায় দুলুছড়া থেকে শুক্রবার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের নাম রয়চন্দ্র ত্রিপুরা৷ তারাই ভাইপো কষ্টরয় ত্রিপুরা নিখোঁজ৷ জানা যায়, বৃহস্পতিবার মাছ ধরতে বের হয়েছিল কাকা ভাতিজা৷ দিন গড়িয়ে রাতেও তারা বাড়িতে ফিরে আসেনি৷ খোঁজাখঁুজি করে শুক্রবার রয়জয় ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে৷ নিহতের ভাইপো কষ্টরয় ত্রিপুরা নিখোঁজ৷ হত্যাকান্ডের খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ডগস্কোয়ার্ড নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ মৃতদেহ যেখানে মিলেছে তা থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে রক্তমাখা জুতা ও গামছা উদ্ধার করেছে ডগস্কোয়ার্ড৷ উদ্ধার করা সামগ্রী পরীক্ষার জন্য নিয়ে গেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ হত্যাকান্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷
চাঞ্চল্যকর এই ঘটনায় নতুন বাজারে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে৷ কি কারণে ঐ ব্যক্তি খুন হলেন এবং ভাতিজা নিখোঁজ তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে৷ পুলিশ দিনভর এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে৷ এটি পরিকল্পনা মাফিক ঘটেছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ৷ নিখোঁজ যুবক আদৌ জীবিত রয়েছে কিনা এনিয়ে পরিবারের সদস্যরা ভীষণ চিন্তিত৷ পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে শীঘ্রই ঐ নিখোঁজ যুবককে খঁুজে বের করবে৷কিন্তু তাতে কতটা সময় লাগতে পারে তা নিয়ে নিশ্চিত কিছু জানায়নি পুলিশ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top