News Flash

  • Home
  • Uncategorized
  • একাত্তরের মানবতা বিরোধী নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহাল রাখল বাংলাদেশের শীর্ষ আদালত
Image

একাত্তরের মানবতা বিরোধী নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহাল রাখল বাংলাদেশের শীর্ষ আদালত

নিখিল চন্দ্র ভদ্র৷৷ ঢাকা, ৫ মে৷৷ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির

আমির মতিউর রহমান নিজামী
আমির মতিউর রহমান নিজামী

মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনায় (রিভিউ) আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ ফলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রইল৷ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন৷ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী৷ এই রায়ের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে এ মামলায় চূড়ান্ত নিষ্পত্তি হলো৷ রায় ঘোষনাকে কেন্দ্র করে আজ সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ রাজধানীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়৷ পুনর্বিবেচনায় রায় কোনো মামলায় বিচারিক প্রক্রিয়ার সবশেষ ধাপ৷ আপিল বিভাগ পুনর্বিবেচনার আবেদন খারিজ করার সবশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতি কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকছে নিজামীর৷ তিনি প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে তাঁর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে৷ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী৷ ট্রাইব্যুনাল দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে চলতি বছরের ৬ জানুয়ারী রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ গত ১৫ মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়৷ এরপর ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন কমা দেন৷ মানবাবিরোধী অপরাধের মামলায় নিজামীর বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে আটটি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়৷ এর মধ্যে পাবনার বাউসগাড়ি ও ডেমরা গ্রামে ৪৫০ জনকে নির্বিচারে হত্যা ও ধর্ষণ, করমজা গ্রামে ১০ জনকে হত্যা ও তিনজনকে ধষর্ণ, ধুলাউড়ি গ্রামে ৫২ জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার দায়ে (২,৪,৬ ও ১৬ নম্বর অভিযোগ) নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল৷ আপিল বিভাগের রায়ে করমজা গ্রামে ১০ জনকে হত্যা ও জিনজনকে ধর্ষণের দায় (৪ নম্বর অভিযোগ) থেকে নিজামীকে খালাস দেওয়া হয়৷ বাকি তিন অভিযোগে তাঁর ফাঁসির আদেশ বহাল রাখা হয়৷ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়৷ ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷ ২০১২ সালের ২৮ মে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু করেন৷ মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহালের প্রতিবাদ আগামী রোববার হরতাল কর্মসূচী দিয়েছে জামায়াতে ইসলামী৷ নিজামী জামায়াতের বর্তমান আমির৷ জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে৷ আজ বৃহস্পতিবার আপিল বিভাগ নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন৷ এরপর জামায়াত এই কর্মসূচী দিল৷ ফাঁসির দণ্ড বহালের প্রতিবাদে কাল শুক্রবার দলটি দোয়া দিবস ও শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top