News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ
Image

উত্তর-পূর্বের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ

NE INDIAনিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৫ মে৷৷ উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রক কর্তৃক ২৪০০ কোটি টাকা সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৫৬টি কেন্দ্রীয় মন্ত্রক/দপ্তর ৩৩০৯৭০২ কোটি টাকা বরাদ্দ করেছে৷ ডোনার মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দের মধ্যে তামাদি -আযোগ্য কেন্দ্রীয় খাতের তহবিল (এন এল সি পি আর) প্রকল্প এবং  উত্তর-পূর্বাঞ্চল পরিষদ (এম ই সি) প্রকল্পের তহবিল রয়েছে৷ এগুলির অতিরিক্তভাবে সংবিধানের ষষ্ঠ তপশিলের আওতাধীন এলাকা সমূহের স্বশাসিত পরিষদগুলিকে অনুদান দেওয়ার জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এছাড়াও মন্ত্রক বিভিন্ন সময়ে রাজ্য সরকারগুলির কাছ থেকে এন এল সি পি আর প্রকল্প এবং এন ই সি প্রকল্পের আওতায় তাদের অগ্রাধিকারের তালিকার মাধ্যমে সম্ভাব্য তহবিলের জন্য প্রস্তাব পাচ্ছে/পেয়েছে যা মন্ত্রকের বাজেটের আওতাধীন সংস্থানেরর মধ্যে গ্রহণ করা হচ্ছে৷ বৃহস্পতিবার রাজ্যসভায় শ্রী রিপুন বোরার দ্বারা উত্থাপিত এক প্রশ্ণের প্রেক্ষিতে লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) এর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী সংক্রান্ত, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা, জিতেন্দ্র সিং৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top