দেহরাদুন, ৬ মে (হি.স.): মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১| সরকারি সূত্রের খবর, প্রায় ১০ সেকেন্ডের জন্য স্থায়ী হয় ভূমিকম্প| ভয় পেয়ে মাঝরাতেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই|
বৃহস্পতিবার মধ্যরাতে ভূকম্পনের টের পাওয়া যায় উত্তরাখণ্ডের একাধিক এলাকায়| কম্পন অনুভূত হয় নৈনিতাল, চামোলি, ভীমতাল, পিথোরগড় ও বাঘেশার এলাকায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল পিথোরগড়ের ১৫ কিলোমিটার গভীরে|
মধ্যরাতে মৃদু ভূমিকম্প উত্তরাখণ্ডে, কম্পনের মাত্রা ৪.১
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















