News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধাকে মারধরের প্রতিবাদে থানায় প্রতিবাদ বিক্ষোভ
Image

বৃদ্ধাকে মারধরের প্রতিবাদে থানায় প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ চান্দিনামুড়ায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পুত্রকে না পেয়ে বৃদ্ধা মাকে  মারধর করে জখম করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে৷ গত ৩রা মে চান্দিনামুড়ায় এক বৃদ্ধ মহিলাকে  এলাকার কতিপয় সমাজদ্রোহী মারধর করে রক্তাক্ত করার ঘটনায়  অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রামনগর পুলিশ ফাঁড়িতে  ডেপুটেশান প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নতুন নগর অঞ্চল কমিটি৷  গত মঙ্গলবার রাতে এলাকার বকুল রানী দত্তকে মারধর করে মৃণাল কান্তি দেব চৌধুরী, মিহির দেব চৌধুরী, ত্রিপদ দেব চৌধুরী৷ ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়৷  কিন্তু ঘটনার দুদিন পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷ প্রতিবাদে আজ থানায় ডেপুটেশান দিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়৷ পুলিশ এব্যাপারে তদন্তের  আশ্বাস দিয়েছে৷ অবিলম্বে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top