News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ভূমিকম্পের বিপজ্জনক জোনে বিপর্য্যয় মোকাবেলায় কর্মশালা ডুকলিতে
Image

ত্রিপুরা ভূমিকম্পের বিপজ্জনক জোনে বিপর্য্যয় মোকাবেলায় কর্মশালা ডুকলিতে

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিষয় নিসয় সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ডুকলী ব্লকে পাঁচদিন ব্যাপী কর্মশালা আজ থেকে শুরু হয়েছে৷ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রমিলা রায় সরকার৷
উল্লেখ্য, ত্রিপুরা ভূমিকম্পের বিপজ্জনক ৫ নং জোনে অবস্থান করছে৷ যে কোন সময় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না৷ প্রাকৃতিক অন্যান্য বিপর্যয়ও ঘটে নানা সময়ে৷ এসব বিষয়ে আগাম সমতর্কতামূলক ব্যবস্থা ও উদ্ধারকার্যের জন্য যুবকদের নিয়ে দল গঠন করা খুবই জরুরী৷ গোটা রাজ্যেই এধরনের উদ্ধারকারী দল গঠন হয়েছে৷ সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ডুকলি ব্লকে আজ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা৷ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রমিলা রায় সরকার৷ পাঁচদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সদরের মহকুমা শাসক মানিক লাল দাস বলেন, প্রাকৃতিক বিপর্যয় ঘটলে স্বেচ্ছাসেবক হিসেবে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা যেন পদের সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করেন৷
উল্লেখ্য, এনডিআরএফ এক নম্বর ব্যাটেলিয়ানের প্রশিক্ষকরা প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েচেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুকলি ব্লকের বিডিও রতন ভৌমিক, মাস্টার ট্রেইনার বিপ্লব দেব, এনডিআরএফ এর প্রথম ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর জগদীশ কুমার নাথ, প্রাকৃতিক মোকাবেলা বিষয়ক সদর মহকুমা ইনচার্য মানিক মিঞা প্রমুখ৷
উল্লেখ্য, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ জোন হিসেবে চিহ্ণিত৷ স্বাভাবিকভাবেই এ রাজ্যে বাড়তি সতর্কতা বিশেষ ভাবে প্রয়োজন৷ বাড়ি নির্মাণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই ভূমিকম্প নিরোধক সচেতনতা অবলম্বন করা হলে আগামীদিনে যে কোন দুর্যোগ মোকাবিলা সম্ভব৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top