News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী বোঝাই পরীক্ষামূলক রেল পাড়ি দিল শিলচরে
Image

যাত্রী বোঝাই পরীক্ষামূলক রেল পাড়ি দিল শিলচরে

RAIL BGনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ কামরা ভর্তি যাত্রী নিয়ে আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ব্রডগেজে পরীক্ষামূলকভাবে চালানো যাত্রী রেল৷ মঙ্গলবার সকাল ৯টায় যাত্রা শুরু করে ট্রেনটি শিলচরে পৌছায় প্রায় পৌনে সাতটা নাগাদ৷ ১২ টি কামড়ায় সবকটি যাত্রীতে ঠাসা ছিল বলে জানিয়েছেন জনৈক রেল আধিকারীক৷ পথে কোন সমস্যা ছাড়াই ট্রেনটি শিলচর পৌছতে সক্ষম হয়েছে৷
সূচী অনুযায়ী পুণরায় ৫ মে শিলচর থেকে আগরতলায় আসবে রেল৷ পরদিন অর্থাৎ ৬ মে ফিরে যাবে শিলচরে৷ পরীক্ষামূলকভাবে সফলতার সাথে যাত্রী রেল চালানো সক্ষম হলে আনুষ্ঠানিকভাবে রেল সূচনার আগে পর্যন্ত চলতে পারে এই প্রক্রিয়া, রেল সূত্রে এমনই খবর৷
এদিন, শিলচর পর্যন্ত মোট ২২৮ কিমি পথ পাড়ি দেয় পরীক্ষামূলকভাবে চালানো এই যাত্রী রেল৷ পথে ২৬টি স্টেশনে উঠা নামা করেন যাত্রীরা৷
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ পরীক্ষামূলকভাবে হলেও ব্রডগেজে রেলে করে যাত্রীরা এসে পৌছান আগরতলা৷ রাজ্যবাসী এই পরীক্ষামূলকভাবে চালানো রেলকেই সাদরে অভ্যর্থনা জানান৷ বহু স্টেশনে অপেক্ষমান যাত্রীরা উলু ধবনি দিয়ে বরণ করেন রেলটিকে৷ মঙ্গলবার সকালে আগরতলা স্টেশন থেকে যখন রেল রওয়ানা হয়, তখনও যাত্রীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে৷
গতকালই রেলওয়ে আধিকারিকরা অনুমান করেছিলেন আজ যখন রেল শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেবে তখন যাত্রী সংখ্যা বেশি হবে৷ হয়েছেও তাই৷ আগরতলা স্টেশনের জনৈক রেল আধিকারিক জানিয়েছেন, এদিন প্রায় ৯০০’র কাছাকাছি যাত্রী রেলে যাত্রা করেছেন৷

Releated Posts

৩ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি থেকে নতুন কর্মসংস্থান, রেশন সামগ্রী—মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তকে স্বাগত বিজেপির

আগরতলা, ৭ অক্টোবর:  রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের ৩ শতাংশ ডিআর বৃদ্ধি, বিভিন্ন…

ByByReshmi Debnath Oct 7, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top