News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় তীব্র জলকষ্টে ভুগছেন গিরিবাসী
Image

গন্ডাছড়ায় তীব্র জলকষ্টে ভুগছেন গিরিবাসী

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে ৷৷ রাজ্য সরকার প্রতিটি পাহাড়ি জনপদেও পানীয় জল পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না৷ এরই অন্যতম নজির বহন করছে গন্ডাছড়ার কালাঝারি ভিলেজ কমিটির উরিহাম পাড়া৷
পরিশ্রুত পানীয় জলের অভাবে অপরিশ্রুত ছড়ানালা, কাচা কুয়ো ও পাথর চঁুয়ানো জল খেয়েই তৃষ্ণা মেটাতে বাধ্য হচ্ছেন ধলাই জেলার গন্ডাছড়ার কালাঝারি এডিসি ভিলেজের উরিহাম পাড়ার উপজাতিরা৷ রাজ্য সরকার প্রতিটি উপজাতি জনপদেও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিলেও সে প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়নি৷ গিরিবাসীরা অপরিশ্রুত পানীয় জল পান করে নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন৷ শাসকদলের ব্যর্থতার অভিযোগ এনে বিগত ভিলেজ কমিটি নির্বাচনে কালাঝারি এডিসি ভিলেজে শাসকদলকে প্রত্যাখ্যান করেছেন এলাকাবাসী৷ ক্ষমতায় এসেছে ত্রিপুরা পিপলস পার্টি৷ কিন্তু তারাও কি গিরিবাসীদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবে৷ এটাই এখন দেখার বিষয়৷
রাজ্যের প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার কালাঝারি এডিসি ভিলেজে অবিলম্বে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top