News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিআইপি চপার দুর্নীতি : ফের সিবিআইয়ের জেরার মুখে দুই প্রাক্তন সেনা ত্যাগী-গুজরাল
Image

ভিভিআইপি চপার দুর্নীতি : ফের সিবিআইয়ের জেরার মুখে দুই প্রাক্তন সেনা ত্যাগী-গুজরাল

delhi mapনয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.) : অগুস্তাওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার চুক্তিকে দুর্নীতিতে ফের সিবিআইয়ের জেরার মুখে দুই প্রাক্তন সেনা | অগুস্তাওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার ডিলে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগের ব্যাপারে শনিবারই জেরা করা হল প্রাক্তন বায়ুসেনা উপ প্রধান জে এস গুজরালকে | আর প্রাত্ত্ন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীকে সোমবার জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর | এদিন সকালেই সিবিআই কার‌্যালয়ে হাজির হয়ে তদন্তকারী দলের জেরার মুখে বসেন গুজরাল| অভিযোগ, ২০০৫ সালে যে বৈঠকে হেলিকপ্টারের উড়ানের উচ্চতা সংক্রান্ত মাপকাঠির ঊর্ধ্বসীমা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে সামিল ছিলেন তিনিও|
ত্যাগী ও গুজরাল, দুজনকেই ২০১৩ সালে দীর্ঘ জেরা করা হয়েছিল| ফের তাঁদের জেরা করা প্রয়োজন হয়ে পড়েছে ইতালির এক আদালতের গত ৭ এপ্রিলের রায়ের পরিপ্রেক্ষিতে| সেই রায়ে বিস্তারিত ভাবে মিলানের আপিল আদালত জানিয়েছে, কীভাবে ওই কপ্টারের বরাত পেতে দালালের মাধ্যমে ভারতের কর্তাব্যক্তিদের বিপুল পরিমাণ ঘুষ দিয়েছে হেলিকপ্টার নির্মাতা কোম্পানি ফিনমেকানিকা ও অগুস্তাওয়েসটল্যান্ড | এ প্রসঙ্গে একাধিকবার নাম করা হয়েছে ত্যাগীর| মিলানের আদালতের সেই রায়ের কপি হাতে পেয়ে সিবিআই ত্যাগী ও গুজরালকে জেরা করার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করেছে|
ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হেলিকপ্টারের উড়ানের উচ্চতার মাপকাঠি পূর্ব নির্ধারিত অলটিচিউড ৬ হাজার মিটার থেকে কমিয়ে ৪৫০০ মিটারে (১৫ হাজার ফুট) ধার‌্য করেছিলেন, যাতে বিডিং অর্থাত দর হাঁকার প্রক্রিয়ায় অগুস্তাকে ঢোকানো যায়| যদিও এই সিদ্ধান্ত নেওয়ার সময় আলোচনা করা হয়েছিল এসপিজি ও সে সময়কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন সহ প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের অফিসারদের সঙ্গেও| সিবিআইয়ের অভিযোগ, সার্ভিস সিলিং অর্থাত সর্বোচ্চ যে উচ্চতায় একটি হেলিকপ্টার স্বাভাবিক অবস্থায় উড়তে পারে, কমিয়ে দেওয়ার ফলেই ব্রিটিশ সংস্থাটি বরাত পাওয়ার দৌড়ে থাকতে পেরেছিল, নয়ত তাদের তৈরি হেলিকপ্টারের দরপত্র জমা দেওয়ার পর‌্যায়েই থাকার কথা নয়| ত্যাগী অবশ্য এ ব্যাপারে হাত থাকার অভিযোগ খারিজ করে দিয়েছেন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top