News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর প্রাণ হারালো বিদ্যুৎ কর্মী
Image

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর প্রাণ হারালো বিদ্যুৎ কর্মী

নিজস্ব প্রতিনিধি, শন্তিরবাজার, ৯মে : কর্তব্য পালন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে প্রাণ হারালেন এক বিদ্যুৎ কর্মী। মৃত বিদ্যুৎ কর্মীর নাম লিটন রুদ্র পাল (৩৮)। উল্লেখ্য গত মঙ্গলবার বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন লিটন। সাথে সাথে তাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। তার সহকর্মীরা। সেখান থেকে তাকে শান্তির বাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
তার পরিবারের অভিযোগ ছিল, জিবি হাসপাতালে আনার পর ডাক্তার থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের কোন আধিকারিক তাদের খোঁজ খবর নেননি। দপ্তরের অন্যান্য কর্মীরা লিটনের পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। দপ্তর আর কোন ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি লিটনের দিকে। শেষ রক্ষা আর হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে লিটন।

উল্লেখ্য, লিটন রুদ্রপাল শান্তির বাজার মহকুমার বেতাগা এলাকার বাসিন্দা।  মৃত্যুকালে তিনি উনার মা, সহধর্মীনি, একটি ১৩ বছরের ছেলে ও ৯ বছরের কন্যাসন্তানকে রেখে গেছেন।  পরিবারের লোকজনের অভিযোগ লিটন রুদ্রপাল একজন হেল্পার হওয়া সত্বেও লাইনম্যান প্রতিনিয়ত উনাকে দিয়ে ঝুকিপূর্ন কাজ করাতেন। দক্ষিন জেলায় সর্বত্র দেখা যায় বিদ্যুৎ দপ্তরের লাইনম্যান কাজ না করে হেল্পারদের খুঁটিতে উঠিয়ে ঝুঁকিপূর্ন কাজগুলি করিয়ে থাকেন।  দপ্তরের এইধরনের খামখেয়ালীপনায় লিটন রুদ্রপালের মতো লোকজনেরা অসময়ে মৃত্যুর মুখে ডলে পরে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখেন তার দাবি জানিয়েছেন লিটনের পরিবার।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top