News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে স্বদলীয় নেতাদের সংঘর্ষ প্রকাশ্যে
Image

জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে স্বদলীয় নেতাদের সংঘর্ষ প্রকাশ্যে

সোনামুড়া, ৯ মে:  ১২ কোটি টাকার জায়গা নিয়ে সোনামুড়া স্বদলীয় নেতাদের সংঘর্ষ উঠে এলো প্রকাশ্যে। জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সোনামুড়া নগর পঞ্চায়েতের  দুই জন প্রতিনিধির বিবাদ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ। জায়গা ক্রয়ে নাম উঠে আসছে সোনামুড়া মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাসের।

ঘটনার বিবরনে জানা যায়, সোনামুড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দীর্ঘ বহু বছর যাবৎ কিছু মিষ্টির দোকান এবং অন্যান্য দোকানদাররা এখানে ব্যবসা করে আসছিলো। হঠাৎ কিছুদিন আগে মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া নাকি ওই দোকানদারদের ওই দোকান ছেড়ে উঠে যেতে চাপ দেয়। কিছু দোকানদার দোকান ছেড়েও দেয়। আর কিছু কিছু দোকানদার এখনো তাদের দোকানদারি চালিয়ে যাচ্ছে।

সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে দোকানদাররা জানিয়েছেন জায়গার প্রকৃত মালিক যিনি তিনি নাকি তাদেরকে কোন কিছুই বলেননি‌। বরং শাহজান মিয়া এবং মন্ডল প্রেসিডেন্ট তাদেরকে জায়গা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে। মন্ডল প্রেসিডেন্ট এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন নাকি এই জায়গাটি ১২ কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছেন। উল্লেখ্য,  জায়গার প্রকৃত মালিক দিলীপ বর্ধন এবং শম্ভু বর্ধন,
জায়গার পরিমান এক কানি ১৫ গন্ডা। বর্তমানে এই বিষয়ে সোনামুড়া বাজার এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

Releated Posts

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top