News Flash

  • Home
  • Uncategorized
  • বরেলিতে বাড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে মৃতু্য ৬ ভাই-বোনের
Image

বরেলিতে বাড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে মৃতু্য ৬ ভাই-বোনের

fire phtoবরেলি, ২৯ এপ্রিল (হি.স.): উত্তরপ্রদেশের বরেলিতে বাড়িতে আগুন লেগে পুড়ে মৃতু্য হল একই পরিবারের ছয় সদস্যের| মৃতরা সকলেই অপ্রাপ্তবয়স্ক| শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| মৃতরা হল, সালোনি (১৭), সঞ্জনা (১৫), ভুরি (১০), দূর্গা (৮) এবং তাদের দুই তুতো ভাই-বোন মহিমা (৯) ও দেৱু (৭)|
পুলিশ জানিয়েছে, এদিন সকালে নিজেদের বাড়িতেই ঘুমিয়েছিল চার বোন ও তাদের দুই তুতো ভাই-বোন| সেই সময় বাড়িতে বড়রা কেউ ছিলেন না| একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে পিলভিটে গিয়েছিলেন ওই চার শিশুর বাবা রাজু কাশ্যপ ও তাঁর স্ত্রী| বাড়ি থেকে বেরনোর আগে মোমবাতি নিভিয়ে আসতে ভুলে গিয়েছিলেন তাঁরা| এই মোমবাতি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে অনুমান করছে পুলিশ| বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন প্রতিবেশীরা| কিন্তু, ততক্ষণে খড়ের চালায় দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে| বিধ্বংসী আগুনে পুড়ে মৃতু্য হয় ৬ জনেরই| খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ| মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top