News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় দিনমজুরের ফাঁসীতে আত্মহত্যা
Image

তেলিয়ামুড়ায় দিনমজুরের ফাঁসীতে আত্মহত্যা

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ এপ্রিল৷৷ ফাঁসিতে আত্মঘাতী হলেন এক চল্লিশ বছরের ব্যক্তি৷  নাম সুভাষচন্দ্র দাস৷ পিতা কৃষ্ণধন দাস বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মহারাণীপুর গ্রামে কালীমন্দির সংলগ্ণ  এলাকায়৷ গত বুধবার ভোররাতে নিজ বাড়ির রান্নাঘরে গলায় দড়ি দেন তিনি৷  জানা যায়, পেশায় দিনমজুর প্রায় সময়ই  মদমত্ত অবস্থায় থাকতেন৷ার কারণে অভাবের সংসারে অশান্তি বিরাজ করত সর্বদা৷ গতকালও মদমত্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের লোকদের সাথে ঝগড়া করে বাড়ির রান্নাঘরেই ঘুমিয়ে থাকেন৷ আজ সকাল অর্থাৎ বৃহস্পতিবার  তাঁর স্ত্রী কাজে যাওয়ার জন্য ডাকতে গেলে দেখতে পান তার মৃতদেহ ঝুলে আছে রান্নাঘরে৷  খবর দেওয়া হয়  পুলিশে৷ পুলিশ  গিয়ে মৃতদেহটি ময়নাতদন্ত করার জন্য তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷  ময়না তদন্ত শেষে তেলিয়ামুড়া হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top