News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের চেষ্টা, এক ব্যাক্তির ২ বছরের কারাবাস
Image

ধর্ষণের চেষ্টা, এক ব্যাক্তির ২ বছরের কারাবাস

court hammerনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৭ এপ্রিল৷৷ নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত অভিযুক্তকে আদালত ২ বছরের কারাদন্ডে দন্ডিত করেছে৷ ২০১২ সালে বিলোনীয়ার হরিপুরে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষন করার চেষ্টার অপরাধে ঐ এলাকার যুবক কার্ত্তিক লাল ভৌমিকের বিরুদ্ধে বিলোনীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্ত কার্ত্তিক ভৌমিককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৩৫৪ ও ৪৪৮ ধারায় মামলা রজু হয়৷ বিলোনীয়া সি জে এম আদালতে সাক্ষ্য বাক্য গ্রহন এবং দীর্ঘ শুনানির পর আদালত আজ তাকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দন্ড বিধির ৩৫৪ ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৪৪৮ ধারায় ৬ মাসের কারাবাসের নির্দেশ দেন সি জে এম তনুশ্রী দেবনাথ৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এ পি পি দিবোন্দু সেন৷ মামলার তদন্তকারী অফিসার ছিলেন এস আই সহদেব দাস৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top