News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ এনে আন্দোলনের পথে মজদুর সংঘ
Image

পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ এনে আন্দোলনের পথে মজদুর সংঘ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যে নিরিহ ও নির্যাতিত অটো শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ৷ রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পন্থা নির্দ্ধারণে মঙ্গলবার নির্যাতিত অটো শ্রমিকদের নিয়ে বৈঠক করে অটো রিক্সা চালকদের এই সংগঠনটি৷
রাজ্যের নিরিহ অটো চালকদের উপর এক শ্রেণীর ট্রাফিক পুলিশ এক প্রকার মাফিয়ার মতো তোল্লা আদায়ে নেমেছ বলে অভিযোগ পাওয়া গেছে৷ ট্রাফিক পুলিশের একাংশের এই তোল্লা আদায় ও অন্যদিকে রাজনৈতিক চাপ এই দ্বিমুখী আক্রমণে জেরবার হচ্ছেন নিরিহ অটো চালকরা৷ এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যের নিরিহ ও নির্যাতিত অটো শ্রমকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ৷ এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পন্থা নির্দ্ধারণে মঙ্গলবার শহরে অটো শ্রমিকদের নিয়ে বৈঠক করে সংগঠনটি৷ এই বৈঠকে স্থীর হয় যে আগামী কিছুদিনের মধ্যেই এই দমবন্ধকর পরিস্থিতি বন্ধ করার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করা হবে৷ এদিন সংঘের পশ্চিম জেলা সম্পাদক জগদীশ দেবনাথ এই সংবাদ জানান৷ শ্রী দেবনাথ জানান, কিছু সংগঠন এবং রাজ্য প্রশাসনের যৌথ আক্রমণে নিরিহ অটো শ্রমিকরা দৈহিক ভাবে যেমন নির্যাতিত তেমনি শ্রমিক হিসেবে প্রাপ্য মৌলিক অধিকার থেকেও বঞ্চিত৷ এই প্রসঙ্গে সোমবার কামান চৌমুহনীতে এক নিরিহ অটো চালক নির্যাতনের বিষয়টি তুলে ধরে বলেন, ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ সব বঞ্চিত অটো শ্রমিকদের পাশে থেকে এই অবস্থার বিরুদ্ধে লড়াই করে যাবে৷
সংঘ আয়োজিত বৈঠকে ৯০ জনের মতো শ্রমিক উপস্থিত ছিলেন৷ জানা গিয়েছে, তারা আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন প্রদান করেবে এই সংগঠন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top