News Flash

  • Home
  • Uncategorized
  • আগুস্তাওয়েস্টল্যান্ড বিতর্কে উত্তাল সংসদ, বিজেপির আক্রমণের মোকাবিলায় সোনিয়া
Image

আগুস্তাওয়েস্টল্যান্ড বিতর্কে উত্তাল সংসদ, বিজেপির আক্রমণের মোকাবিলায় সোনিয়া

sonia gandhiiiiiনয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগুস্তাওয়েস্টল্যান্ড বিতর্কে ধুন্ধুমার সংসদ| বিজেপির অভিযোগ, ভিভিআইপি হেলিকপ্টার সরবরাহের বরাত দিয়ে সোনিয়া গান্ধী, মনমোহন সিং-সহ শীর্ষ কংগ্রেস নেতারা ঘুষ খেয়েছিলেন| বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতে ৱুধবার সরব হয়েছেন খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| তাঁর প্রশ্ন, ঘুষ খাওয়ার অভিযোগ তো ইউপিএ আমলেই উঠেছিল| এত দিন কী করছিল মোদীর সরকার? আরও এক ধাপ এগিয়ে আহমেদ প্যাটেল বলেছেন, ঘুষ নেওয়ার ক্ষুদ্রতম প্রমাণও যদি সরকার দেখাতে পারে, তা হলে ফাঁসি নিতে প্রস্তুত|
দেশের শীর্ষ রাজনীতিকদের ব্যবহারের জন্য ১২টি ভিভিআইপি হেলিকপ্টার কেনার কথা হয়েছিল ইউপিএ-২ আমলে| ইতালির সংস্থা আগুস্তাওয়েস্টল্যান্ড-এর কাছ থেকে এই হেলিকপ্টারগুলি কেনার কথা হয়েছিল| কিন্তু অভিযোগ ওঠে, ভারতকে হেলিকপ্টার সরবরাহের বরাত পেতে ইতালির সংস্থাটি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ঘুষ দিয়েছে| ইতালির প্রশাসন আগুস্তাওয়েস্টল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করে| ঘুষের লেনদেনের অভিযোগ ওঠায় ইউপিএ সরকারও হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত স্থগিত করে দেয়|
সেই ইসু্যতে আবার নতুন করে উত্তাল হয়েছে সংসদ| বিজেপি বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানায়| ৱুধবার সংসদের আলোচ্যসূচিতে সবচেয়ে উপরে রয়েছে এই আগুস্তাওয়েস্টল্যান্ড ইসু্যই| অরুণ জেটলি-সহ বিজেপি নেতারা সোনিয়া-মনমোহন এবং আহমেদ প্যাটেলকে তীব্র আক্রমণ করেছেন| সনিয়া এর জবাবে বলেছেন, ‘আমি কোনও অনৈতিক কাজ করিনি| গত দুবছর ধরে সরকার কী করছিল|’ সোনিয়া আরও বলেন, ‘আমি চাই, দ্রুত ও নিরপেক্ষ ভাবে এই তদন্ত শেষ হোক এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা হোক|’ সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল আরও আত্মবিশ্বাসী| বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, ‘ঘুষ নেওয়ার ক্ষুদ্রতম প্রমাণও যদি সরকার দেখাতে পারে, তা হলে আমাকে ফাঁসি দিক|’

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top